শিরোনাম
icon রপ্তানিকারকদের সাইবার নিরাপত্তার নির্দেশনা icon হজ নিবন্ধনে সময় ৭ দিন icon এএফসি সভাপতির বাংলাদেশ সফর বাতিল icon অক্টোবরের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বেড়েছে icon বিমা নিয়ে সংসদে ক্ষোভ, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি অর্থমন্ত্রীর icon ডেঙ্গুতে আরও ৩ মৃ*ত্যু, ভর্তি ১,৫৯৮ icon হামের উপসর্গে ৪ মৃত্যু, হাসপাতালে ১,৬৮২ icon অক্টোবরে এলটিইউ ভ্যাটের প্রবৃদ্ধি icon এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সে নতুন কোম্পানি সচিব নিয়োগ icon জোনাল সম্মেলন করেছে সন্ধানী লাইফ icon প্রভাতী ইন্স্যুরেন্সের নতুন কোম্পানি সচিব নিয়োগ icon মিশ্র সূচকে লেনদেন ৭৯৮ কোটি টাকা icon ফরিদপুর ও খুলনায় সন্ধানী লাইফের সম্মেলন icon বগুড়ায় সন্ধানী লাইফের জোনাল সম্মেলন icon জলবায়ু ঝুঁকি মোকাবিলায় হবে ভবিষ্যতের বীমা: আইডিআরএ চেয়ারম্যান icon ঢাকায় তিন আন্তর্জাতিক প্রযুক্তি ও ফার্নিচার মেলা icon নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন icon মিশ্র সূচকে ২ ঘণ্টায় লেনদেন ৩৫৫ কোটি icon শ্রমিকদের মজুরি নির্ধারণের সভা স্থগিত icon ৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক icon যমুনা পাড়ের ১ লাখ মানুষ বন্যা বিমার আওতায় : আইডিআরএ icon ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার icon বেস্ট হোল্ডিংসের লভ্যাংশ ঘোষণা icon এমবি ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০
down of head

অক্টোবরে-ডিসেম্বরে ৩০ হাজার কোটি ঋণ

চলতি বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ব্যাংক খাত থেকে নিট ৩০ হাজার ১০৭ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে এ অর্থ সংগ্রহ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ডিসেম্বর প্রান্তিকের ট্রেজারি বিল-বন্ডের ক্যালেন্ডার অনুযায়ী, এ প্রান্তিকে সরকারের নিট ঋণের লক্ষ্যমাত্রা ৩০ হাজার ১০৭ কোটি টাকা। এর আগে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংক খাত থেকে সরকারের নিট ঋণ নেওয়ার পরিমাণ ছিল ৩৫ হাজার কোটি টাকার বেশি।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায়ে ঘাটতি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়নের কারণে সরকারের অর্থের চাহিদা বাড়ছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় ২৯ হাজার কোটি টাকা কম হয়েছে। গত অর্থবছরের তুলনায় আদায় কমেছে ৫ দশমিক ২৫ শতাংশ।

নতুন বেতন কাঠামো বাস্তবায়নে আগামী তিন বছরে সরকারের অতিরিক্ত ব্যয় হবে এক লাখ ৫ হাজার ৩৮০ কোটি টাকা। এর মধ্যে চলতি বছরই অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা। জুলাই, ডিসেম্বর ও আগামী বছরের জুলাইয়ে তিন ধাপে মূল বেতন কার্যকর হবে। এছাড়া ২০২৮ সালের জানুয়ারি থেকে কর্মকর্তা-কর্মচারীরা সব ধরনের ভাতা পাবেন।

সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক থেকে নেওয়া ঋণ কোন খাতে ব্যয় হবে, তা নির্ধারণ করবে অর্থ মন্ত্রণালয়। তবে সরকারের ব্যাংকঋণ বাড়লে সুদ পরিশোধের ব্যয়ও বাড়বে। এতে ভবিষ্যতে রাজস্ব আয়ের ওপর আরও চাপ তৈরি হতে পারে।

সম্পর্কিত খবর