down of head

দর পতনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ৭৬ বারে ১ কোটি ৫২ লাখ ১৫ হাজার ৬৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫০ কোটি ৯৯ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭২ শতাংশ কমেছে। ফান্ডটি ২ হাজার ১৬৯ বারে ২১ লাখ ৯৬ হাজার ৫০৮ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ১ লাখ টাকা

তালিকার ৩য় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ২৬ শতাংশ কমেছে। ফান্ডটি ৫৯০ বারে ১৬ লাখ ৩১ হাজার ৫৮ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৬৯ লাখ টাকা

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – শার্প ইন্ডাস্ট্রিজের ৫.২১ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৪.৯৭ শতাংশ, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজের ৪.৬৮ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৪.৬৬ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৪.৪৩ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ৪.০০ শতাংশ এবং ইয়াকিন পলিমারের ৩.৮১ শতাংশ কমেছে।

সম্পর্কিত খবর