শিরোনাম
icon রপ্তানিকারকদের সাইবার নিরাপত্তার নির্দেশনা icon হজ নিবন্ধনে সময় ৭ দিন icon এএফসি সভাপতির বাংলাদেশ সফর বাতিল icon অক্টোবরের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বেড়েছে icon বিমা নিয়ে সংসদে ক্ষোভ, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি অর্থমন্ত্রীর icon ডেঙ্গুতে আরও ৩ মৃ*ত্যু, ভর্তি ১,৫৯৮ icon হামের উপসর্গে ৪ মৃত্যু, হাসপাতালে ১,৬৮২ icon অক্টোবরে এলটিইউ ভ্যাটের প্রবৃদ্ধি icon এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সে নতুন কোম্পানি সচিব নিয়োগ icon জোনাল সম্মেলন করেছে সন্ধানী লাইফ icon প্রভাতী ইন্স্যুরেন্সের নতুন কোম্পানি সচিব নিয়োগ icon মিশ্র সূচকে লেনদেন ৭৯৮ কোটি টাকা icon ফরিদপুর ও খুলনায় সন্ধানী লাইফের সম্মেলন icon বগুড়ায় সন্ধানী লাইফের জোনাল সম্মেলন icon জলবায়ু ঝুঁকি মোকাবিলায় হবে ভবিষ্যতের বীমা: আইডিআরএ চেয়ারম্যান icon ঢাকায় তিন আন্তর্জাতিক প্রযুক্তি ও ফার্নিচার মেলা icon নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন icon মিশ্র সূচকে ২ ঘণ্টায় লেনদেন ৩৫৫ কোটি icon শ্রমিকদের মজুরি নির্ধারণের সভা স্থগিত icon ৫১১ উদ্যোক্তাকে ১৪ কোটি টাকার ঋণ দিচ্ছে বিসিক icon যমুনা পাড়ের ১ লাখ মানুষ বন্যা বিমার আওতায় : আইডিআরএ icon ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার icon বেস্ট হোল্ডিংসের লভ্যাংশ ঘোষণা icon এমবি ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০
down of head

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন মিষ্টি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন।

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে মিষ্টির পদত্যাগের বিষয়টি সামনে আসে। গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর ভারী যন্ত্র দিয়ে স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কয়েকজনের বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

গত ৩০ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তবে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন মিষ্টি।

রাড্ডা সেন্টারে হামলার ঘটনার পর থেকেই মিষ্টির রাজনৈতিক ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তাঁকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। পরে তিনি জাতীয় সংসদে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

সম্পর্কিত খবর