শিরোনাম
icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী
down of head

সিমেন্ট খাতে নির্বাচন ২৩ অক্টোবর

 

সিমেন্ট উৎপাদনকারীদের সংগঠন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) কার্যনির্বাহী কমিটির নির্বাচন হবে আগামী ২৩ অক্টোবর।

সেদিন সংগঠনের প্রধান কার্যালয়ে সমিতির ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং নির্বাচন হবে বলে বুধবার সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেখানে বলা হয়, বিসিএমএ-এর বর্তমান প্রেসিডেন্ট আলমগীর কবির বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করবেন। এজিএমে পরবর্তী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হবে।

আলমগীর কবির বলেন, স্বচ্ছতা  ও জবাবদিহিতার বিষয়টিকে ‘সর্বোচ্চ গুরুত্ব ও প্রাধান্য দিয়ে দেশের সিমেন্ট শিল্পের উন্নয়ন ও বিকাশে তারা কাজ করেছেন। সরকারের নীতি-নির্ধারকদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার পাশাপাশি ভোক্তাদের স্বার্থ সংরক্ষণকেও অগ্রাধিকার দিচ্ছেন তারা।

“বিগত বছরগুলোতে আমাদের যতটুকু কর্মকাণ্ড ছিল, তা আমাদের এই সংগঠনের সুনাম ও মর্যাদা বাড়িয়েছে এবং আরও বেশি ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরিতে সহায়ক হয়েছে।”

সমিতির পক্ষ থেকে জানান হয়, বাংলাদেশে বর্তমানে ৩৫টি দেশি-বিদেশি কোম্পানি সিমেন্ট উৎপাদন করছে। প্রায় ৪ কোটি টন বার্ষিক চাহিদার বিপরীতে ৮ দশমিক ৪ কোটি টন উৎপাদন ক্ষমতা রয়েছে। এ খাতে প্রায় ৪২ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে। এ খাত থেকে বছরে ৫ হাজার কোটি টাকার বেশি শুল্ক-কর সরকারি কোষাগারে জমা হয়।

দেশে সিমেন্টের চাহিদা মেটানেরা পাশাপাশি ১৫ বছরেরও বেশি সময় ধরে বিদেশেও রপ্তানি হচ্ছে।

সম্পর্কিত খবর