down of head

নতুন কোম্পানি গড়বে এসিআই

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রাসায়নিক খাতের কোম্পানি এ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) যৌথ উদ্যোগে একটি নতুন সহযোগী কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। প্রস্তাবিত কোম্পানির নাম এসিআই-আইচিনেন বাংলাদেশ লিমিটেড।

সোমবার (২৮ সেপ্টেম্বর) হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ২৩২তম বৈঠকে নতুন এ সহযোগী কোম্পানি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে মতে, প্রস্তাবিত এসিআই-আইচিনেন বাংলাদেশ লিমিটেডের অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৫০ কোটি টাকা। এর পরিশোধিত মূলধন হবে ১৫ কোটি টাকা।

নতুন কোম্পানিটিতে এ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি ৬০ শতাংশ শেয়ার ধারণ করবে। তবে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পরই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

যৌথ উদ্যোগে নতুন সহযোগী কোম্পানি গঠনের মাধ্যমে এসিআইয়ের ব্যবসায়িক কার্যক্রম ও বিনিয়োগের পরিধি আরও সম্প্রসারিত হওয়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সম্পর্কিত খবর