down of head

দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এএমসিএল ফার্স্ট প্রাইম ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল ফার্স্ট প্রাইম ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ। ফান্ডটি ৭৪০ বারে ৭৫ লাখ ৭৬ হাজার ৮৮৭ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৯১ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৬ শতাংশ। ফান্ডটি ৫৫ বারে ২৪ লাখ ৫৮ হাজার ২৬৮ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ২৩ শতাংশ। ফান্ডটি ৪৩০ বারে ১৩ লাখ ১৩ হাজার ৮১৩ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ১৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– শমরিতা হসপিটালের ৭.০২ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬.৬৭ শতাংশ, এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ানের ৬.৬৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ৬.৩৯ শতাংশ, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের ৬.২৫ শতাংশ, ভ্যানগার্ড এ এম এল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের ৬.১০ শতাংশ ও খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ৫.২২ শতাংশ দর বেড়েছে।

সম্পর্কিত খবর