শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ব্র্যাক ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন ড. আবদুর রাজ্জাক

ব্র্যাক ব্যাংক পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্র্যাক ব্যাংক।

পরিচালনা পর্ষদে ড. রাজ্জাক-কে স্বাগত জানিয়ে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বলেন, ‘ব্র্যাক ব্যাংক যখন প্রবৃদ্ধি ও রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ ধাপে পদার্পণ করছে, তখন শক্তিশালী সুশাসনব্যবস্থা এবং কৌশলগত তদারকি আমাদের জন্য অত্যন্ত জরুরি। গবেষণা, উন্নয়ন, শিক্ষা এবং নীতি নির্ধারণী ক্ষেত্রে ড. রাজ্জাকের ব্যাপক অভিজ্ঞতা আমাদের বোর্ডকে আরও সমৃদ্ধ করবে এবং ব্যাংকের কৌশলগত পরিকল্পনা তৈরিতে সাহায্য করবে। তার মূল্যবান দিকনির্দেশনা আমাদের ব্যাংকের সুশাসন কাঠামোকে আরও শক্তিশালী করতে এবং স্টেকহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদি ভ্যালু তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

অর্থনীতি, গবেষণা, উন্নয়ন এবং জননীতি নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে ড. রাজ্জাকের, যা ব্র্যাক ব্যাংকের প্রবৃদ্ধি ও উৎকর্ষের যাত্রায় এক নতুন মাত্রা যোগ করবে।

দেশে ও বিদেশে শীর্ষস্থানীয় নেতৃত্ব ও ব্যবস্থাপনায় তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি বর্তমানে ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট-এর চেয়ারম্যান এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

লন্ডনে কমনওয়েলথ সেক্রেটারিয়েটে দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি, যার মধ্যে হেড অব ইন্টারন্যাশনাল ট্রেড পলিসি অন্যতম। সেখানে তিনি বাণিজ্য নীতি ও গ্লোবাল অ্যাডভোকেসি বিষয়ে কমনওয়েলথের কাজের নেতৃত্ব দেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেছেন।

সাব-সাহারা আফ্রিকা, দক্ষিণ এশিয়া, ক্যারিবিয়ান এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতিসহ বহু দেশীয় গবেষণা ও কার্যক্রম সফলভাবে পরিচালনা করেছেন তিনি। এর পাশাপাশি তিনি বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন, নীতি বিশ্লেষণ এবং সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমেও যুক্ত রয়েছেন।

ড. রাজ্জাক বিভিন্ন দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে কাজ করেছেন। তিনি বেশ কয়েকবার জি-২০ ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপের সামনে টেকনিক্যাল প্রেজেন্টেশন দিয়েছেন। এছাড়া যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউস অব লর্ডস এবং হাউস অব কমন্সের কমিটিগুলোর সামনে এভিডেন্স উপস্থাপনের জন্য তিনি আমন্ত্রিত হয়েছেন।

বাংলাদেশে প্রধান প্রধান উন্নয়নমূলক চ্যালেঞ্জগুলোর ওপর গবেষণা, নীতি বিশ্লেষণ এবং জননীতি সংলাপে ড. রাজ্জাক দীর্ঘদিন ধরে যুক্ত আছেন। তার কাজের ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে- স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ও পরবর্তী সমন্বয়, বাণিজ্য ও রপ্তানি সক্ষমতা, সামাজিক নিরাপত্তা, শ্রমবাজার, দারিদ্র্য ও অসমতা, আর্থিক অন্তর্ভুক্তি, অভিবাসন ও রেমিট্যান্স এবং সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক বিষয়াবলি।

তিনি বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক, জাতিসংঘ এবং অন্যান্য উন্নয়ন অংশীদারদের অসংখ্য নীতি নির্ধারণী গবেষণায় নেতৃত্ব ও অবদান রেখেছেন। বিশেষ করে এলডিসি উত্তরণের প্রস্তুতি, সামাজিক নিরাপত্তা সংস্কার এবং আর্থিক অন্তর্ভুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি কাজ করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের একজন খণ্ডকালীন অধ্যাপক।

ড. রাজ্জাক যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার অব সোশ্যাল সায়েন্স ডিগ্রি অর্জন করেছেন। তিনি বেশ কয়েকটি বই, জার্নাল আর্টিকেল এবং পলিসি পেপার রচনা করেছেন।

সম্পর্কিত খবর