শিরোনাম
icon ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি সংবর্ধনা icon ডিএসইর নতুন দুই স্বতন্ত্র পরিচালককে ডিবিএর শুভেচ্ছা icon এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান icon বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম icon ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১,৫৯৫ জন icon ভোগান্তিতে সেন্ট মার্টিনে পর্যটক কমছে icon নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৯.৩০% icon বগুড়ায় পপুলার লাইফের ৪ কোটি টাকার বীমা দাবি পরিশোধ icon কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি icon দরপতনের শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স icon দরবৃদ্ধির শীর্ষে জেনেক্স ইনফোসিস icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon হামে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪৪৪ জন icon শ্রীলঙ্কার প্রকৃতিতে মুগ্ধ প্রভা icon রাজস্ব ঘাটতি ও ঋণের চাপে চ্যালেঞ্জে সরকার icon সূচকের উত্থানে লেনদেন ৬৫৮ কোটি টাকা icon ওরিয়ন ইনফিউশনের বোর্ড সভা ১৫ নভেম্বর icon রহিমা ফুডের বোর্ড সভা ১৪ নভেম্বর icon সাফকো স্পিনিংয়ের বোর্ড সভা ১৪ নভেম্বর icon সিমটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ১৪ নভেম্বর icon জুলাই থেকে স্ট্যাম্প শুল্কে বাধ্যতামূলক এ-চালান icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩১৯ কোটি টাকার icon ২০২৭ সালের হজে কোটা বাড়ল বাংলাদেশিদের icon একমি পেস্টিসাইডসের বোর্ড সভা ১৫ নভেম্বর
down of head

কঙ্গোতে বিমান বিধ্বস্ত, নিহত ১৪

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডি আর কঙ্গা) একটি বেসামরিক সরকারি বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির দুই উর্ধ্বতন সেনা কর্মকর্তাও আছেন।

তারা হলেন হলেন ডি আর কঙ্গোর সামরিক আদালতের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোতুম্বো কাতালেই তিয়েন্দে এবং সামরিক বাহিনীর মহাহিসাব নিরীক্ষক লেফটেন্যান্ট জেনারেল বাকুমি লিকুলিয়া।

ডি আর কঙ্গোর সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ইফোমি একেঙ্গে শনিবার এক বিবৃতিতে বলছেন, গত কাল শুক্রবার ডি আর কঙ্গোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কুইলুর কিক্বিত শহর থেকে রাজধানী কিনশাসা ফেরার পথে কেঙ্গে শহরের একটি আবাসিক এলাকার ফাঁকা জমিতে উড়োজাহাজটি ভূপাতিত হয়। ভূমিতে আছড়ে পড়ার পর বিমানটিতে আগুন ধরে গিয়েছিল।

আগুনের লেলিহান শিখায় পুড়তে থাকা উড়োজাহাজটির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিবৃতিতে মেজর জেনারেল একেঙ্গে বলেছেন, উড়োজাহাজটিতে থাকা চালক, যাত্রী এবং ক্রুদের সবাই নিহত হয়েয়েছেন।

কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি বলে মার্কিন সংবাদমাধ্যম এপি নিউজকে বলেছেন ডি আর কঙ্গোর বেসামরিক বিমান চলাচল বোর্ডের চেয়ারম্যান ত্রাইফন কিন-কিয়ে মুলুম্বা। অনেকেরই সন্দেহ, এ দুর্ঘটনার জন্য রুয়ান্ডার সমর্থনপুষ্ট বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী এম ২৩ দায়ী। ২০২৫ সাল থেকে এই গোষ্ঠীটির সঙ্গে সংঘাত চলছে কঙ্গোর সামরিক বাহিনীর।

মেজর জেনারেল ইফোমি একেঙ্গে অবশ্য বলেছেন যে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেটি কাজও শুরু করেছে।

দুর্বল অবকাঠামোর কারণে আফ্রিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে বিমান দুর্ঘটনা বিরল নয়। কয়েক বছর আগেও সবচেয়ে বেশি বিমান দুর্ঘটনাপ্রবণ দেশগুলোর তালিকায় ছিল ডি আর কঙ্গো।

সূত্র : এপি, এএফপি

সম্পর্কিত খবর