down of head

প্ল্যান ছাড়াই যা করেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। এবার একটি ছবি প্রকাশ করে জানালেন, কোনো পূর্বপরিকল্পনা ছাড়াই বিশেষ একটি কাজ করেন তিনি।

সম্প্রতি গোলাপি রঙের পোশাকে হাস্যোজ্জ্বল একটি ছবি ফেসবুকে প্রকাশ করেন জয়া। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’—অর্থাৎ কোনো পরিকল্পনা ছাড়াই তার মুখে হাসি ফুটে ওঠে।

জয়ার এই স্বতঃস্ফূর্ত হাসি নজর কেড়েছে ভক্তদের। মন্তব্যের ঘরে এক ভক্ত লিখেছেন, হাসতে অন্তত পরিকল্পনা করতে হয় না।

ছবিটি প্রকাশের পর জয়ার চেহারা নিয়েও প্রশংসা করেছেন নেটিজেনরা। অনেকে তার বয়স নিয়ে মন্তব্য করে বলেছেন, চল্লিশের জয়া যেন আরও তরুণ হয়ে ধরা দিয়েছেন।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব জয়া আহসান। অবসর সময়ে বাগান ও পোষ্য নিয়ে সময় কাটান তিনি। সম্প্রতি কৌশিক গাঙ্গুলীর ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

সম্পর্কিত খবর