down of head

বিশ্ববাজারে কমল তেলের দাম

মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনার মধ্যে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববাজারে তেলের দাম কমেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বাংলাদেশ সময় অনুযায়ী সকাল ১১টা ৪১ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৪ শতাংশ বা ১ দশমিক ৪৭ ডলার কমে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ১১ ডলারে নেমে আসে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ শতাংশ বা ২ ডলার কমে ৯২ দশমিক ৬১ ডলারে দাঁড়ায়।

সপ্তাহজুড়ে তেলের বাজারে ব্যাপক ওঠানামার পর শুক্রবারের এই দরপতন হলো। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকেরা সংঘাত থেকে বেরিয়ে আসার একটি ধাপে ধাপে পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।

এই পরিকল্পনার আওতায় তেহরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে এবং ওয়াশিংটন ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক অবরোধ তুলে নেবে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেন, যুদ্ধ কখন শেষ হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের ওপরই নির্ভর করছে।

সম্পর্কিত খবর