শিরোনাম
icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি icon বরিশালে পপুলার লাইফের চেক বিতরণ ও আলোচনা icon খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ icon হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৩৮ icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই icon এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর icon প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভা ৩০ নভেম্বর icon ব্যাংক পর্ষদে মন্ত্রী-এমপি নিষিদ্ধের প্রস্তাব icon সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১,২২০ কোটি icon মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর icon শাসনগত ব্যর্থতার দায় শ্রমিকের নয়: সিপিডি icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার icon সমৃদ্ধ দেশ গড়তে এসএমই খাতের বিকল্প নেই: প্রধানমন্ত্রী icon এলিট গার্মেন্টস থেকে ঋণ নেবে আইএসএন icon পর্ষদ না দিলে ইসলামী ব্যাংকে ঢুকতে পারবেন না প্রশাসক icon ৮৪ মিশনে শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৬৪১ কোটি টাকার icon ধনীদের চেয়ে গরিবের ভ্যাটের বোঝা ৭ গুণ বেশি: র‍্যাপিড icon মতিন স্পিনিংয়ের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে icon জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
down of head

জুতায় লেখা ‘আল্লাহ’, তুমুল বিতর্কে নাইকি

 

আরবি হরফে ‘আল্লাহ’ লিখলে যেমন দেখায়, যুক্তরাষ্ট্রের বিখ্যাত ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির নতুন একটি জুতার লোগোর ডিজাইনে সেরকম দেখা যাচ্ছে। বিভিন্ন দেশের মুসলমানরা একে ইসলামের জন্যে অবমাননাকর বলে মনে করছেন। শুধু তাই নয়, এই ঘটনায় জুতাটি বাজার থেকে প্রত্যাহার করার জন্য বিশ্বের মুসলিমরা দাবি জানিয়েছে।

নাইকির যে জুতার বিরুদ্ধে মুসলিমরা বিক্ষোভ করছেন সেটা সম্প্রতি বাজারে আসা ট্রেইনার মডেলের নাইকি এয়ার ম্যাক্স ২৭০ স্নিকার।

ঘটনার সূত্রপাত নাইকির এক মুসলিম ক্রেতা সাইগা নওরিনের মাধ্যমে। ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম দ্য জাকার্তা পোস্টের বরাত দিয়ে জানা যায়, সাইগা নওরিন নামের ওই মুসলিম ক্রেতা নাইকির জুতা কিনতে গিয়ে এটি দেখতে পান। পরবর্তী সময়ে এ ঘটনাকে শাস্তিযোগ্য অপরাধ ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে ওই ডিজাইনের জুতাগুলো বিশ্ববাজার থেকে তুলে নিতে অনলাইনে পিটিশন চালু করেন।

নাইকি এয়ার ম্যাক্স ২৭০ জুতার তলায় থাকা ওই লোগো।

প্রতিষ্ঠানটিকে অভিযুক্ত করে সাইগা নওরিন লিখেছেন, ‘নাইকি এয়ার ম্যাক্স ২৭০ জুতার তলায় লোগো হিসেবে যা লেখা হয়েছে তা দেখতে আরবি হরফে ‘আল্লাহ’-এর মতো…। জুতায় এমন ডিজাইন ব্যবহার করার অনুমতি দিয়ে নাইকি একটি ভয়ঙ্কর ও সাংঘাতিক কাজ করেছে। এই জুতা দিয়ে নিশ্চিতভাবেই পদদলন, লাথি মারা, কাদা বা নোংরা বস্তুর সংস্পর্শে আসবে। এর মাধ্যমে মুসলমানদের প্রতি অশ্রদ্ধা জানানো হয়েছে এবং এটি ইসলামের প্রতি অবমাননাকর।’

তার সঙ্গে একমত সবাইকে ওই পিটিশনে সই করার অনুরোধও করেছেন নওরিন। ইতোমধ্যে ২৫ হাজার স্বাক্ষরের লক্ষ্য নিয়ে চালু হওয়া পিটিশনটিতে ১৯,৫০০ জন স্বাক্ষর করেছেন। বিষয়টি নিয়ে রীতিমত হইচই পড়ে গেছে নেট দুনিয়ায়। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এই ঘটনায় নাইকির তীব্র সমালোচনা করছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরা।

তবে নাইকি এই অভিযোগকে অস্বীকার করেছে। শুধু তাই নয়, তাদের দাবি এটা উদ্দেশ্যপ্রণোদিত। একই সঙ্গে প্রতিষ্ঠানটি দাবি করছে, স্টাইল করে ‘নাইকি এয়ার ম্যাক্স’ লিখা হয়েছে। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। এ নিয়ে নাইকি’র একজন প্রতিনিধি রুশ সংবাদমাধ্যম আরটি’কে বলেন, ‘এর মাধ্যমে “নাইকি এয়ার ম্যাক্স” ব্র্যান্ডটিকে তুলে ধরা হয়েছে। যদি তা দেখতে অন্য কিছুর মতো হয় তাহলে তা অনিচ্ছাকৃত।’

মুসলিম বিশ্বের তুমুল সমালোচনার মুখে নাইকি।

এবারই অবশ্য প্রথম নয়। এর আগে ১৯৯৭ সালে নাইকি’র এয়ার বেকিন নামে স্নিকারের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছিল। ওই সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে যুক্তি হিসেবে জানানো হয়, অত্যন্ত নিখুঁতভাবে লোগোর ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে, যার কারণে লেখাটি এমন দেখাচ্ছে। পরে ওই জুতা বাজার থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। নওরিন পিটিশনে ওই ঘটনার কথা তুলে ধরেছেন।

একই সঙ্গে নাইকির যেকোনো পণ্য বর্জনের অনুরোধ জানিয়ে নওরিন লিখেছেন, ‘ওই সময় তাদের তৈরি এয়ার বেকিন মডেলের স্নিকারের লোগোতে “আল্লাহ” শব্দটি ফুটিয়ে তোলা হয়েছিল। তখন তারা যুক্তি দিয়ে বলেছিল, ডিজাইনটা অত্যন্ত সূক্ষ্ম করতেই ঘটনাক্রমে এমনটা হয়ে যেতে পারে। যদি তা-ই হয় তাহলে একই ঘটনার পুনরাবৃত্তি কেন হলো? আসুন আমরা সবাই নাইকির পণ্য বর্জন করি। তারা ইসলামের শত্রু।’

সম্পর্কিত খবর