শিরোনাম
icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি icon বরিশালে পপুলার লাইফের চেক বিতরণ ও আলোচনা icon খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ icon হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৩৮ icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই icon এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর icon প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভা ৩০ নভেম্বর icon ব্যাংক পর্ষদে মন্ত্রী-এমপি নিষিদ্ধের প্রস্তাব icon সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১,২২০ কোটি icon মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর icon শাসনগত ব্যর্থতার দায় শ্রমিকের নয়: সিপিডি icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার icon সমৃদ্ধ দেশ গড়তে এসএমই খাতের বিকল্প নেই: প্রধানমন্ত্রী icon এলিট গার্মেন্টস থেকে ঋণ নেবে আইএসএন icon পর্ষদ না দিলে ইসলামী ব্যাংকে ঢুকতে পারবেন না প্রশাসক icon ৮৪ মিশনে শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৬৪১ কোটি টাকার icon ধনীদের চেয়ে গরিবের ভ্যাটের বোঝা ৭ গুণ বেশি: র‍্যাপিড icon মতিন স্পিনিংয়ের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে icon জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
down of head

৪০তম বিসিএসের এএসপি পরিচয়ে ৪০ মেয়ের সঙ্গে সম্পর্ক!

ময়মনসিংহের ফুলপুরে ৪০তম বিসিএসের ভুয়া এএসপি পরিচয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসা সোলাইমান কবির (৩৫) নামে এক যুবককে জনতা আটক করে পুলিশে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার রূপসী গ্রামে। এএসপি পরিচয়ে ওই যুবক ৩৫-৪০ জন মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে বলে জানায় পুলিশ।

জানা যায়, উপজেলার রূপসী গ্রামের অনার্স ফাইনাল ইয়ারের এক ছাত্রীর সঙ্গে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার কুচনিপাড়া গ্রামের সোলাইমান কবিরের ফেসবুকে পরিচয় হয়। সোলাইমান কবির নিজেকে ৪০তম বিসিএসের একজন এএসপি পরিচয় দিয়ে বিয়ের প্রস্তাব দিলে ওই ছাত্রী পরিবারের সঙ্গে কথা বলতে বলেন।

প্রতারক সোলাইমান কবির বিয়ের প্রস্তাব নিয়ে রূপসী গ্রামের ওই ছাত্রীর বাড়িতে এলে পরিবারের লোকজনের সন্দেহ হওয়ায় আটক করে পুলিশে খবর দেন। পুলিশ তার কাছ থেকে সরকারি বুট, মোবাইল ও মানিব্যাগ উদ্ধারসহ মামলা করে পরদিন আদালতে প্রেরণ করেছেন।

ফুলপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, সে আমাদেরও ফাঁকি দিয়ে বাঁচার চেষ্টা করেছে।  ভুয়াভাবে এএসপির পরিচয়ে কমপক্ষে ৩৫-৪০ জন মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছে।

সম্পর্কিত খবর