মুক্তিযোদ্ধা হানিফকে ঘিরে উচ্ছ্বসিত মাতৃভূমি পরিবার
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন মাতৃভূমি গ্রুপের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ রাড়ী। তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তিতে গভীর আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছে মাতৃভূমি পরিবার।
মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও দীর্ঘদিনের ত্যাগ-মনোনয়নের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পদে মনোনীত করা হয়েছে। মাতৃভূমি গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীরা জানান, এই অর্জন সমগ্র পরিবারের জন্য অত্যন্ত সম্মানের। দীর্ঘদিনের সংগ্রাম, নিষ্ঠা ও অবদানের সুফল হিসেবে তিনি এই পদ লাভ করেছেন।
মাতৃভূমি গ্রুপের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, “তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সততা ও সুদৃঢ় নেতৃত্ব আগামী দিনে দেশ, জাতি এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ও বলিষ্ঠ ভূমিকা রাখবে।”
মাতৃভূমি পরিবার বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ রাড়ী সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সফলতা কামনা করে। একই সাথে দেশ ও জাতির সেবায় তিনি যেন আরও বেশি অবদান রাখতে পারেন, সেই দোয়া করা হয়।



