লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস্‌ পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৩১ কোটি ৩৮ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ২৮ কোটি ৯৯ লাখ ১৮ হাজার টাকার।

২২ কোটি ৮৪ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে শমরিতা হসপিটাল লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-সেনা ইন্স্যুরেন্স, সায়হাম কটন মিলস, গ্লোবাল ইন্সুরেন্স, সায়হাম টেক্সটাইল মিলস, এশিয়াটিক ল্যাবরেটরিজ , শার্প ইন্ডাস্ট্রিজ এবং আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।

সম্পর্কিত খবর