শিরোনাম
icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি icon খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ icon হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৩৮ icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই icon এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর icon প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভা ৩০ নভেম্বর icon ব্যাংক পর্ষদে মন্ত্রী-এমপি নিষিদ্ধের প্রস্তাব icon সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১,২২০ কোটি icon মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর icon শাসনগত ব্যর্থতার দায় শ্রমিকের নয়: সিপিডি icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার icon সমৃদ্ধ দেশ গড়তে এসএমই খাতের বিকল্প নেই: প্রধানমন্ত্রী icon এলিট গার্মেন্টস থেকে ঋণ নেবে আইএসএন icon পর্ষদ না দিলে ইসলামী ব্যাংকে ঢুকতে পারবেন না প্রশাসক icon ৮৪ মিশনে শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখ icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৬৪১ কোটি টাকার icon ধনীদের চেয়ে গরিবের ভ্যাটের বোঝা ৭ গুণ বেশি: র‍্যাপিড icon মতিন স্পিনিংয়ের উদ্যোক্তা পরিচালকের শেয়ার ক্রয়ের ঘোষণা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে icon জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী icon সশস্ত্র বাহিনী দিবস জাতীয় গৌরবের দিন: অর্থমন্ত্রী icon পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন icon বৈশাখী টিভিতে উত্তেজনা, পুলিশ হেফাজতে ডিএমডি
down of head

রোহিঙ্গা প্রত্যাবাসন জটিল হয়ে পড়বে

রোববার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার পর কক্সবাজারের পরিস্থিতি সম্পর্কে এ অভিমত দিয়েছেন। তিনি শুক্র ও শনিবার কক্সবাজার গিয়ে মুহিবুল্লাহর পরিবারের সদস্যদের পাশাপাশি অন্য রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলেন। এ ছাড়া তিনি সরকারি ও আন্তর্জাতিক বিভিন্ন অংশীজনের সঙ্গে সেখানকার পরিস্থিতি নিয়ে জানা–বোঝার চেষ্টা করেন।

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পরও মিয়ানমারের সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের লোকজন নিরাপত্তা, মর্যাদা ও জীবিকার নিশ্চয়তা নিয়ে রাখাইনে ফিরে যেতে চান। ফলে তাঁদের ফিরে যাওয়ার পথটা দ্রুত সুগম করতে হবে। যত দেরি হবে, প্রত্যাবাসন ততটাই জটিল হয়ে পড়বে।

মূলত কক্সবাজারের পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, প্রত্যাবাসনের জন্য পরবর্তী পদক্ষেপ এবং ভাসানচরে অবশিষ্ট ৮১ হাজার রোহিঙ্গাকে সরিয়ে নেওয়ার আগে তিনি সেখানে যান।

পররাষ্ট্রসচিব তার দফতরে বলেন, ‘মুহিবুল্লাহ হত্যার মতো বিয়োগান্ত ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। মুহিবুল্লাহর পরিবার, তার স্বজন এবং সংগঠনের নেতা–কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আমরা সবার সঙ্গে আলোচনা করেছি। শিবিরের ভেতরে উত্তেজনা বিরাজ করছে। শিবিরের লোকজন ভয়ও পেয়েছেন।’

মুহিবুল্লাহর হত্যাকাণ্ড প্রত্যাবাসনে বাধা সৃষ্টির উদ্দেশ্যে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাসুদ বিন মোমেন বলেন, ফিরে যাওয়ার পথটা যদি দ্রুত সুগম করে দিতে পারি, তবে তাদের এখনো ফেরত পাঠানো যেতে পারে বলে মনে করি। তার (মুহিবুল্লাহ) মৃত্যু যে প্রত্যাবাসনে বড় বাধা হয়ে গেল, সেটা বোধ হয় না। লোকজনের সঙ্গে কথা বলে মনে হয়েছে তারা আদি নিবাসে ফিরে যেতে আগ্রহী। কক্সবাজারের অপরাধীসহ যেসব স্বার্থান্বেষী মহল, তারা নিজেদের আরসা বলতে চায়। আসলে তারা দুষ্কৃতিকারী। রাজনৈতিক ও আদর্শিক কোনো ভিত্তি নেই বললেই চলে। যতই দিন যাবে, প্রত্যাবাসনটা জটিল হয়ে যাবে।

মাসুদ বিন মোমেন বলেন, আজ যারা এখানে জন্মাচ্ছে, তারা তো মিয়ানমার সম্পর্কে জানে না। সুতরাং এই জনগোষ্ঠীটা রাখাইনের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়বে। কিছু লোক দিয়ে হলেও যাতে শুরু করা যায়, সেটা করতে হবে। ১০ বা ১১ লাখকে অল্প সময়ের মধ্যে পাঠানো যাবে তা কিন্তু নয়।

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের নিরাপত্তা পরিস্থিতি আগের চেয়ে ভালো উল্লেখ করে মাসুদ বিন মোমেন জানান, জাতিসংঘের শরণার্থী সংস্থাসহ সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে সমন্বয় আরও বাড়ানো দরকার। নিরাপত্তা পরিস্থিতির ওপর আরও সজাগ দৃষ্টি থাকা প্রয়োজন। এ জন্য রোহিঙ্গাবিষয়ক জাতীয় টাস্কফোর্সের পরের বৈঠকটি কক্সবাজারে করার পরিকল্পনা রয়েছে। যাতে করে বৈঠকে পরপরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়।

মাসুদ বিন মোমেন আরও জানান, আরও ৮১ হাজার রোহিঙ্গাকে নভেম্বর থেকে ভাসানচরে সরিয়ে নেওয়ার কাজ শুরু হবে। যারা সেখান থেকে পালিয়ে আসছেন, তাদের সঙ্গে কথা বলে বুঝতে হবে কেন তারা সেখান থেকে চলে আসছেন। আর জাতিসংঘ ভাসানচরে যাওয়ার পর সেখানকার মানবিক সহায়তা কর্মকাণ্ডে সেবার মান বাড়বে।

সম্পর্কিত খবর