শিরোনাম
icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা icon ফারইস্ট নিটিংয়ের বোর্ড সভা ১১ নভেম্বর icon বিডি থাই ফুডের বোর্ড সভা ১৪ নভেম্বর icon সমতা লেদারের বোর্ড সভা ১০ নভেম্বর
down of head

বিশ্ববাজারে ৫ শতাংশের বেশি কমলো তেলের দাম

যুক্তরাষ্ট ও ইরানের মধ্যে দু’দিন থেকে হামলা-পাল্টা হামলা বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে দেশ দু’টির মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশের বেশি কমেছে।

সোমবার (২৭ জুলাই) এশিয়ার বাজারে লেনদেন শুরুর সঙ্গে সঙ্গেই তেলের দামে বড় পতন দেখা যায়।

বার্তা সংস্থা এএফপি জানায়, সাম্প্রতিক দুই সপ্তাহের হামলা-পাল্টা হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরান আপাতত সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকায় কূটনৈতিক সমাধানের আশা জোরালো হয়েছে। এতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনাও দেখছেন বিনিয়োগকারীরা।

আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম একপর্যায়ে প্রতি ব্যারেলে ৫ দশমিক ৫৮ শতাংশ কমে ৯১ দশমিক ৩৮ মার্কিন ডলারে নেমে আসে। এর আগে লেনদেনের শুরুতে ব্রেন্টের দাম ৪ দশমিক ১ শতাংশ কমে ৯২ দশমিক ৮২ ডলারে দাঁড়িয়েছিল এবং একপর্যায়ে তা ৯০ ডলারের গুরুত্বপূর্ণ সমর্থন স্তরের নিচেও নেমে যায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ৪৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ৪৩ মার্কিন ডলারে নেমে আসে। এর আগে ডব্লিউটিআইয়ের দাম ৪ দশমিক ৫ শতাংশ কমে ৮৫ দশমিক ২৯ ডলারে লেনদেন হতে দেখা যায়।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও না বাড়লে এবং যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনা শুরু হলে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ কমতে পারে। এর প্রভাব আন্তর্জাতিক বাজারে তেলের দামে পড়তে শুরু করেছে।

সম্পর্কিত খবর