১ ঘণ্টায় বেড়েছে ৩৩৬ কোম্পানির শেয়ার দর

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৩২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৮৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৯ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩৬ টির, দর কমেছে ২৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩১ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২০৫ কোটি ৯১ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৫১৮ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০ টির, দর কমেছে ২২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ৬ লাখ টাকা।

সম্পর্কিত খবর