শিরোনাম
icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা icon ফারইস্ট নিটিংয়ের বোর্ড সভা ১১ নভেম্বর icon বিডি থাই ফুডের বোর্ড সভা ১৪ নভেম্বর icon সমতা লেদারের বোর্ড সভা ১০ নভেম্বর icon কুইন সাউথের বোর্ড সভা ১১ নভেম্বর icon সোনার দামে বড় লাফ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon মোংলার পথে প্রধানমন্ত্রী icon হাওয়েল টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon তিন দিনে ৫২১ মিলিয়ন ডলার রেমিট্যান্স icon শিক্ষার্থীদের জন্য খুলছে বঙ্গভবন, দেড় ঘণ্টার ভ্রমণ icon কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফে চেক হস্তান্তর অনুষ্ঠান icon মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা হিসাব খোলার সুযোগ icon লেনদেনের শীর্ষে মতিন স্পিনিং icon ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১,৮৬৬ icon হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, আক্রান্ত ১,৪০২ icon সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ৫২২ কোটি টাকা icon মুন্নু ফেব্রিক্সের বোর্ড সভা ১০ নভেম্বর icon কহিনূর কেমিক্যালের বোর্ড সভা ১১ নভেম্বর icon শাশা ডেনিমসের বোর্ড সভা ১২ নভেম্বর icon বন্ধ বিও হিসাব পুনরায় চালুর অনুমোদন icon পদ্মা অয়েলের নতুন চেয়ারম্যান নিয়োগ icon ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ড icon ছুটি কাটাতে কোথায় মিম? icon আবারও বাড়ল সোনার দাম
down of head

সোনার দামে বড় লাফ

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ বাড়ানো হয়েছে পাঁচ হাজার ৪৮২ টাকা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। বুধবার এ দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৮ হাজার ৩৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২১৬ টাকা।

সম্পর্কিত খবর