শিরোনাম
icon লেনদেনের শীর্ষে মতিন স্পিনিং icon ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১,৮৬৬ icon হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, আক্রান্ত ১,৪০২ icon সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ৫২২ কোটি টাকা icon মুন্নু ফেব্রিক্সের বোর্ড সভা ১০ নভেম্বর icon কহিনূর কেমিক্যালের বোর্ড সভা ১১ নভেম্বর icon শাশা ডেনিমসের বোর্ড সভা ১২ নভেম্বর icon বন্ধ বিও হিসাব পুনরায় চালুর অনুমোদন icon পদ্মা অয়েলের নতুন চেয়ারম্যান নিয়োগ icon ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ড icon ছুটি কাটাতে কোথায় মিম? icon আবারও বাড়ল সোনার দাম icon স্কয়ার ফার্মার বোর্ড সভা ১০ নভেম্বর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ১১ নভেম্বর icon রহিম টেক্সটাইলের বোর্ড সভা ১১ নভেম্বর icon মালেক স্পিনিংয়ের বোর্ড সভা ১১ নভেম্বর icon এপেক্স ফুডসের বোর্ড সভা ১২ নভেম্বর icon এপেক্স স্পিনিংয়ের বোর্ড সভা ১২ নভেম্বর icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon ৫ বছরে শতাধিক গ্যাসকূপ খননের পরিকল্পনা icon সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে icon ঢাকায় আসতে পারেন মালয়ে‌শিয়ার প্রধানমন্ত্রী icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ৯ নভেম্বর icon এমজেএলের বোর্ড সভা ১০ নভেম্বর icon রেইনউইক যজ্ঞেশ্বরের বোর্ড সভা ৯ নভেম্বর
down of head

বন্ধ বিও হিসাব পুনরায় চালুর অনুমোদন

দীর্ঘদিন ধরে স্থগিত থাকা বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব পুনরায় চালু করে লেনদেনের সুযোগ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। এ সিদ্ধান্তের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনটি।

বুধবার (৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধন্যবাদ জানায় ডিবিএ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সরকারি সংস্থার অনুরোধ ও কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মোট ৬১৭টি বিও হিসাব স্থগিত করা হয়েছিল। এ অবস্থায় গত ২০ জুলাই ২০২৬ তারিখে বিএসইসির চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করে ডিবিএ। আবেদনে আইনগত বা সংশ্লিষ্ট কোনো নিয়ন্ত্রক সংস্থা কিংবা সরকারি সংস্থার নিষেধাজ্ঞা না থাকলে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা বিও হিসাবগুলো পুনরায় চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

ডিবিএর আবেদন গুরুত্বসহকারে বিবেচনা করে বন্ধ বিও হিসাবগুলো পুনরায় চালু করে লেনদেনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বিএসইসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।

ডিবিএর মতে, এ সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা বিপুল পরিমাণ শেয়ার পুনরায় লেনদেনের সুযোগ তৈরি হবে। এতে পুঁজিবাজারে তারল্য প্রবাহ ও লেনদেনের পরিমাণ বাড়বে, বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি পাবে এবং বাজারের প্রতি তাঁদের আস্থা পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিশেষ করে, মার্জিন ঋণ প্রদানকারী স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলো দীর্ঘদিনের আর্থিক ও বাণিজ্যিক সংকট কাটিয়ে স্বাভাবিক ও সক্রিয় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সক্ষমতা ফিরে পাবে বলে মনে করে সংগঠনটি। এর ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি সামগ্রিক পুঁজিবাজারের গতিশীলতা বাড়বে।

দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের পরিকল্পনা ও উদ্যোগ বাস্তবায়নে বিএসইসিসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে ডিবিএ।

সম্পর্কিত খবর