শিরোনাম
icon পদ্মা অয়েলের নতুন চেয়ারম্যান নিয়োগ icon ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ড icon ছুটি কাটাতে কোথায় মিম? icon আবারও বাড়ল সোনার দাম icon স্কয়ার ফার্মার বোর্ড সভা ১০ নভেম্বর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ১১ নভেম্বর icon রহিম টেক্সটাইলের বোর্ড সভা ১১ নভেম্বর icon মালেক স্পিনিংয়ের বোর্ড সভা ১১ নভেম্বর icon এপেক্স ফুডসের বোর্ড সভা ১২ নভেম্বর icon এপেক্স স্পিনিংয়ের বোর্ড সভা ১২ নভেম্বর icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon ৫ বছরে শতাধিক গ্যাসকূপ খননের পরিকল্পনা icon সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে icon ঢাকায় আসতে পারেন মালয়ে‌শিয়ার প্রধানমন্ত্রী icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ৯ নভেম্বর icon এমজেএলের বোর্ড সভা ১০ নভেম্বর icon রেইনউইক যজ্ঞেশ্বরের বোর্ড সভা ৯ নভেম্বর icon ডমিনেজ স্টিলের বোর্ড সভা ১০ নভেম্বর icon বৃহস্পতিবার মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী icon সিএফও নিয়োগ: আইডিআরএর নির্দেশনা নিয়ে প্রশ্ন icon দুই বছর পর বিও হিসাব সচলের সুযোগ icon এবার প্রিমিয়ার ব্যাংকের পর্ষদে তিন স্বতন্ত্র পরিচালক নিয়োগ icon কমার্স ব্যাংকের পর্ষদে দুই নতুন মুখ icon প্রগ্রেসিভ লাইফের বীমা ব্যবসা বন্ধ করেছে আইডিআরএ icon লভ্যাংশ প্রত্যাবাসন সহজ করল বাংলাদেশ ব্যাংক
down of head

আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম বাড়ানো হয়েছে তিন হাজার ৩২৪ টাকা।

বুধবার (৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম আজ দুপুর ১টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুর দেড়টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। আজকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত এ দাম ছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫০০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২১৬ টাকা।

সম্পর্কিত খবর