শিরোনাম
icon প্রগ্রেসিভ লাইফের বীমা ব্যবসা বন্ধ করেছে আইডিআরএ icon লভ্যাংশ প্রত্যাবাসন সহজ করল বাংলাদেশ ব্যাংক icon বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন icon হামের উপসর্গে ৬ মৃত্যু, শনাক্ত ১,৩১৮ icon বাংলাদেশে ৫ কোটি ৮০ লাখ কর্মী অনানুষ্ঠানিক খাতে icon চার মাসে রেমিট্যান্স বেড়েছে ১৪.৭ শতাংশ icon দর বৃদ্ধির শীর্ষে ওইমেক্স ইলেকট্রোড icon লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইলস icon সূচকের পতনে বেড়েছে লেনদেন icon জেএমআই সিরিঞ্জসের বোর্ড সভা ১২ নভেম্বর icon এটলাস বাংলাদেশের বোর্ড সভা ১০ নভেম্বর icon মেঘনা পেট্রোলিয়ামের বোর্ড সভা ১১ নভেম্বর icon বিএসআরএম স্টীলের বোর্ড সভা ১১ নভেম্বর icon খান ব্রাদার্সের বোর্ড সভা ১০ অক্টোবর icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫৪৯ icon আগামী বছর বাড়ছে বিদ্যুৎ সরবরাহ: প্রধানমন্ত্রী icon সূচকের পতনে চলছে লেনদেন icon ডি-৮ বাণিজ্য বাধা দূর করতে এফটিএ-পিটিএর তাগিদ icon ৬৮১ কারখানায় উৎপাদন ব্যাহত, বিক্ষোভ শ্রমিকরা icon ওয়াইম্যাক্স ইলেকট্রোডের লভ্যাংশ ঘোষণা icon মেঘনা পেট্রোলিয়ামের লভ্যাংশ ঘোষণা icon সোলার এক্সপো-২০২৬ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী icon আইসিসির নিষেধাজ্ঞায় আইরিশ ক্রিকেটার icon বিটিএমএর ভারপ্রাপ্ত সভাপতি শামীম ইসলাম icon বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
down of head

লভ্যাংশ প্রত্যাবাসন সহজ করল বাংলাদেশ ব্যাংক

বিদেশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ বিদেশে পাঠানোর প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বাংলাদেশি কোম্পানির অগ্রাধিকার শেয়ারের বিপরীতে বিদেশি বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশ পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন লাগবে না। একই সঙ্গে এসব শেয়ার ইস্যু ও পরিশোধের নিয়মেও ছাড় দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) এ সংক্রান্ত নতুন সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ সার্কুলারে অগ্রাধিকার শেয়ার ইস্যুকারী কোম্পানি, অনিবাসী বা বিদেশি বিনিয়োগকারী এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোর করণীয় ও প্রক্রিয়া স্পষ্ট করা হয়েছে।

সার্কুলার অনুযায়ী, বাংলাদেশি কোম্পানিগুলো অনিবাসী বিনিয়োগকারীদের অনুকূলে সর্বোচ্চ ৫ শতাংশ লভ্যাংশ হারে অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে পারবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনের প্রয়োজন হবে না। তবে শেয়ার ইস্যুর পর সংশ্লিষ্ট কোম্পানিকে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগে প্রয়োজনীয় প্রতিবেদন জমা দিতে হবে।

অন্যদিকে, ৫ শতাংশের বেশি লভ্যাংশ হারে অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে চাইলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। এ জন্য প্রস্তাবিত লভ্যাংশের হার কেন যৌক্তিক, তা ব্যাখ্যা করে আবেদন করতে হবে।

নতুন নির্দেশনায় অগ্রাধিকার শেয়ারের বিপরীতে অনিবাসী বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশ বিদেশে পাঠানোর ক্ষেত্রেও নিয়ম সহজ করা হয়েছে। পাশাপাশি এসব শেয়ার পরিশোধ বা রিডেম্পশনের জন্যও বাংলাদেশ ব্যাংকের পৃথক অনুমোদন নিতে হবে না।

এছাড়া অগ্রাধিকার শেয়ারকে সাধারণ শেয়ারে রূপান্তরের বিধান এবং শেয়ার ইস্যু-পরবর্তী প্রতিবেদন দাখিলের প্রক্রিয়াও সার্কুলারে পরিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের ফলে অনিবাসী বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে কোম্পানিগুলোর মূলধন সংগ্রহ এবং বিদেশি বিনিয়োগ ব্যবস্থাপনায় প্রশাসনিক জটিলতা কমবে।

সম্পর্কিত খবর