কমার্স ব্যাংকের পর্ষদে দুই নতুন মুখ
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিয়োগপ্রাপ্তরা হলেন ড. মো. রফিকুল ইসলাম ও এস এম আব্দুল হামিদ, এফসিএ।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ দুই ব্যক্তিকে বাংলাদেশ কমার্স ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদে নতুন দুই স্বতন্ত্র পরিচালক যুক্ত হলেন। ব্যাংকটির পরিচালনা পর্ষদের কার্যক্রমে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।



