শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা icon ফারইস্ট নিটিংয়ের বোর্ড সভা ১১ নভেম্বর icon বিডি থাই ফুডের বোর্ড সভা ১৪ নভেম্বর icon সমতা লেদারের বোর্ড সভা ১০ নভেম্বর icon কুইন সাউথের বোর্ড সভা ১১ নভেম্বর icon সোনার দামে বড় লাফ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon মোংলার পথে প্রধানমন্ত্রী icon হাওয়েল টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon তিন দিনে ৫২১ মিলিয়ন ডলার রেমিট্যান্স icon শিক্ষার্থীদের জন্য খুলছে বঙ্গভবন, দেড় ঘণ্টার ভ্রমণ icon কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফে চেক হস্তান্তর অনুষ্ঠান icon মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা হিসাব খোলার সুযোগ icon লেনদেনের শীর্ষে মতিন স্পিনিং icon ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১,৮৬৬ icon হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, আক্রান্ত ১,৪০২ icon সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ৫২২ কোটি টাকা icon মুন্নু ফেব্রিক্সের বোর্ড সভা ১০ নভেম্বর icon কহিনূর কেমিক্যালের বোর্ড সভা ১১ নভেম্বর icon শাশা ডেনিমসের বোর্ড সভা ১২ নভেম্বর icon বন্ধ বিও হিসাব পুনরায় চালুর অনুমোদন icon পদ্মা অয়েলের নতুন চেয়ারম্যান নিয়োগ icon ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ড
down of head

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬০, মামলা ২৫

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে তাদের বিরুদ্ধে ২৫টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩২ জন, লালবাগ বিভাগ থেকে ২৯ জন, ওয়ারী বিভাগ থেকে ৫০ জন, মতিঝিল বিভাগ থেকে ৭৯ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬১ জন, মিরপুর বিভাগ থেকে ৯৯ জন, গুলশান বিভাগ থেকে ৪৫ জন, উত্তরা বিভাগ থেকে ৬১ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ২৮০ গ্রাম গাঁজা, ১০ হাজার ১২৭ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, নয়টি মোবাইল ফোন, তিনটি চাকু ও একটি কাচি জব্দ করা হয়। পাশাপাশি একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

সম্পর্কিত খবর