লেনদেনের শীর্ষে কুইন সাউথ

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২৫ কোটি ১৭ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের ২৪ কোটি ২৬ লাখ ১৩ হাজার টাকার।

২২ কোটি ৬৯ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে লংকাবাংলা ফাইন্যান্স।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এলপিডিসি ফাইন্যান্স, ড্রাগন সোয়েটার, টেকনো ড্রাগস, এনসিসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইভেন্স টেক্সটাইল, সিটি ব্যাংক পিএলসি।

সম্পর্কিত খবর