শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বাংলাদেশ দলকে হোটেলে ফেরার বাস দেয়নি আয়োজকরা

মালদ্বীপে বাজে এক অভিজ্ঞতার স্বীকার হয়েছে বাংলাদেশ ফুটবল দল। হ্যানভেরু ফুটবল গ্রাউন্ডে রবিবার বিকেলে অনুশীলন ছিলো বাংলাদেশ দলের। দুই দিন বিশ্রামের পর ফুটবলারদের দুই ঘন্টা অনুশীলন করান অস্কার ব্রুজন। বাড়তি অনুশীলন করার অজুহাতে বাংলাদেশ দলকে হোটেলে ফেরার বাস দেয়নি আয়োজকরা। বাধ্য হয়ে পায়ে হেটে হোটেলে ফিরেছেন জামাল-তপুরা।

বাংলাদেশ দলের অনুশীলন ছিলো বিকাল চারটায়। আয়োজকদের সূচি অনুযায়ী সাড়ে পাঁচটা পর্যন্ত অনুশীলন করার কথা জামাল-তপুদের। দুইদিন বিশ্রামের পর এদিন বাড়তি ৩০ মিনিট দলকে ট্রেনিং করান অস্কার ব্রুজন।

এই অজুহাতেই বাংলাদেশ দলকে হোটেলে ফেরার বাস দেয়নি আয়োজকরা। অনুশীলন শেষে হোটেলে ফেরার বাস চাওয়া হলে বাংলাদেশরে লিয়াজো অফিসার জানান, বাড়তি অনুশীলন করার কারণে বাস চলে গেছে।

এ বিষয়ে বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার হাসান মাহমুদ বলেন, আমাদের হোটেলে ফেরার বাস দেয়া হয়নি। বাধ্য হয়ে ২০ মিনিট হেটে টিম হোটেলে জেনে ফিরেছি। আমরা বার বার আয়োজকদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাদের জানিয়েছে আমরা নাকি বাড়তি অনুশীলন করেছি, তাই বাস চলে গেছে’। বাংলাদেশ দলকে বহন না করে বাসটি তখন শ্রীলঙ্কাকে স্টেডিয়ামে আনতে নিয়ে যায় আয়োজকরা। বাধ্য হয়ে প্রচণ্ড ভিড়ের মধ্যে বায়ো বাবল ভেঙ্গে হোটেলে ফিরে বাংলাদেশ দল। বিষয়টি সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)-কে জানানোর কথা জানিয়ে হাসান বলেন, আমরা এরিমধ্যে সাফের কাছে মৌখিক অভিযোগ করেছি। লিখিতভাবে অভিযোগের প্রস্তুতি চলছে।

স্বাস্থ্যবিধি অনুসরণ করেই নাকি ১২তম সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেক ম্যাচের আগে করোনা টেস্টও করানো হচ্ছে সংশ্লিষ্টদের। সাংবাদিকরাও এর বাইরে নয়। তবে একই বাস যদি দুই দল ব্যবহার করে, সেক্ষেত্রে ‘স্বাস্থ্যবিধি ’ কোথায় থাকে?

 

সম্পর্কিত খবর