আইডিআরএ চেয়ারম্যান
বীমাখাতে ৭ হাজার কোটি টাকা বকেয়া দাবির মধ্যে ৭ কোম্পানীর কাছেই ৪ হাজার কোটি টাকা
এস এম ফরহাদ আহমেদ:
দেশের চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে সব চেয়ে বেশি অস্থিথিশীল পরিস্থিতি সময় পার করছে দেশের আর্থিক প্রতিষ্ঠান। বিশেষ করে ব্যাংক এবং বীমা প্রতিষ্ঠান গুলোতে অনিয়ম, দুর্নীতি, আইন লঙ্ঘনসহ অসংখ্য অভিযোগ রয়েছে। এই সেক্টর কে উজ্জীবিত করার লক্ষ্যে আইডিআরএ ‘র চেয়ারম্যান বেশ কিছু পদক্ষেপ নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
বৃহস্পতিবার ( ১৬ জুলাই) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন গনমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরেন।
সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, “লাইফ ও নন-লাইফ মিলিয়ে বীমাখাতে প্রায় ৭ হাজার কোটি টাকা বকেয়া দাবি রয়েছে। যাদের মধ্যে মাত্র ৭টি কোম্পানীর কাছেই রয়েছে প্রায় ৪ হাজার কোটি টাকা। আইডিআরএ সেই দুর্বল ৭টি প্রতিষ্ঠানের মালিকপক্ষ এবং মুখ্য নির্বাহীদের সাথে বসেছে । তাদের সম্পদ, বিনিয়োগ ও আর্থিক সক্ষমতা পর্যালোচনা করা হয়েছে এবং কোথাও সম্পদের মূল্যায়নে সন্দেহ থাকলে নতুন করে মুল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “গ্রাহকদের দ্রুত বীমা নিস্পতির জন্য সকল দুর্বল কোম্পানীগুলোর সম্পদ অর্থাৎ জমি, ট্রেজারি বন্ড, বিনিয়োগ ও অন্যান্য সম্পদ ধাপে ধাপে বিক্রি করে পৃথক একাউন্টে জমা রাখা হবে। ফার্স্ট ইন, ফার্স্ট আউট (এফআইএফও) পদ্ধতিতে পরিশোধ করা হবে। এতে করে গ্রাহক আস্থা কিছুটা হলেও ফিরিয়ে আনা সম্ভব হবে বলে নাদিয়া নিভিন মনে করেন।”
এছাড়া ঝুঁকিপূর্ন ব্যাংকে আটকে থাকা আমানত ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনা করে সমাধানের পথে যাবে আইডিআরএ।
এছাড়াও কমিশন বাণিজ্য বন্ধ, ঝুকিভিত্তিক তদারকি চালু, ইউনিক পলিসি আইডি কার্যকর, জাল সনদ যাচাই, আইডিআর এ জনবল বাড়ানো, অর্থ আত্নসাতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সহ ইতিবাচক প্রচার ও প্রসারের জন্য তারা কাজ করে যাবে।
নাদিয়া নিভিন আরোও বলেন, “বর্তমানে গ্রাহক অনাস্থা দূরীকরনের জন্য যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়িত হলে বীমা খাতে আরো পরিবর্তন আসবে।”
এক প্রশ্নের জবাবে আইডিআরএ’র চেয়ারম্যান বলেন, “বীমা খাতের সুনাম পুনরুদ্ধারের জন্য সরকারের পাশাপশি গ্রাহক সচেতনতা বৃদ্ধি অত্যান্ত প্রয়োজন। এজেন্ট এবং কমিশন বাতিল হওয়ার পর প্রতারনা অনেক অংশে কমেছে বলে তিনি দাবি করেন।”
ম্যানেজমেন্ট কষ্ট কমানো নিয়ে এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, যে সকল প্রতিষ্ঠান ঝুকিপূর্ন তাদের ম্যানেজমেন্ট কষ্ট সব থেকে বেশি। ব্যাংক রেজ্যুলেশন আইন এর মত বীমা রেজুলেশন আইন করার প্রস্তাব করা হলে এই সেক্টরে শৃংখলা ফিরিয়ে আনা সম্ভব বলেও অনেকে মতামত দেন।
বন্ড মার্কেট নিয়ে প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, দেশে বন্ড মার্কেটের প্রায় ৮০ শতাংশ ব্যাংকগুলো কিনে থাকে। অন্যদিকে মাত্র ৭ শতাংশের কাছাকাছি ইন্স্যুরেন্স কোম্পানীগুলোর বিনিয়োগ রয়েছে এটা খুবই হতাশাজনক। আইডিআরএ দীর্ঘ সময় ধরে আলোচনায় ইন্স্যুরেন্স সেক্টরের সমস্যা, সমাধান ও সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা হয়।



