শিরোনাম
icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী
down of head

রাশিয়ায় মদ পানে ২৬ জনের মৃত্যু

রাশিয়ায় বিষাক্ত মদ খেয়ে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। আরও ২৮ জন অসুস্থ অবস্থায় রয়েছে। এদের মধ্যে গুরুতর অসুস্থ কয়েকজন কোমায় চলে গেছেন।

শনিবার (৯ অক্টোবর) রাশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, এক সপ্তাহে বিষাক্ত মদপানে অন্তত ২৬ জন মারা গেছেন। বাড়িতে তৈরি ক্ষতিকারক মদ পান করায় কাজাখস্তান সীমান্তবর্তী ওরেনবার্গ অঞ্চলের বাসিন্দাদের এ অবস্থায় পড়তে হয়েছে।

ওই অঞ্চলের মন্ত্রী রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএকে বলেছেন, মৃত্যুর সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবারই ৯ জনের মৃত্যু হয়েছে।

তিনি জানান, ভেজাল মদ খেয়ে অসুস্থ হয়ে এখনও অন্তত ২৮ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের কেউ কেউ কোমায় চলে গেছেন।

এ ঘটনার পর ওরেনবার্গের গভর্নর ডেনিস পাসলার মদ বিক্রির ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, মদপান মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে।

 

 

সম্পর্কিত খবর