তেলের দাম বাড়ানোর সাথে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়ানোর সাথে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (এইএমএফ) কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, সারা দুনিয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ একটি দেশ যেখানে শেষ পর্যন্ত আমরা বাড়াইনি, বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করে তাদের কথা মাথায় রেখে।

আজ রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

তেলের দাম বাড়ানো আইএমএফের শর্তের অংশ কি না জানতে চাইলে আমির খসরু বলেন, না, তেলের দাম তো আইএমএফ মিটিংয়ে যাওয়ার আগে বাড়ানো হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, আমাদের সবাই বলছে আপনারা তেলের দাম বাড়াচ্ছেন না কেন, বাড়াচ্ছেন না কেন, আপনার তহবিল তো খালি হয়ে যাচ্ছে। তেলের দাম না বাড়ালে সরকার দেশ চালাবে কী করে?

তিনি বলেন, দামও কিন্তু বেশি বাড়াইনি। আমেরিকাতে দাম দ্বিগুণ হয়ে গেছে।

তেলের দাম যতটুকু বাড়ানো হয়েছে, তা খুবই নগন্য বলেও মন্তব্য করেন মন্ত্রী।

আমির খসরু বলেন, এটা বাড়াতে হয়েছে শুধুমাত্র আমাদের তহবিলের ওপর এত চাপ আসছে, আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে।

সম্পর্কিত খবর