শিরোনাম
icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী
down of head

পূজা উপলক্ষে ৬ দিন বন্ধ

সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের দুর্গাপূজা উপলক্ষে সোমবার (১১ অক্টোবর) থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে টানা ছয় দিন পণ্য আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।

ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ধীরাজ অধিকারী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ও হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, দুর্গাপূজা উপলক্ষে ১১ অক্টোবর থেকে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।

পূজার ছুটি শেষে আগামী ১৭ অক্টোবর মঙ্গলবার থেকে দু’ দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি পুনরায় চালু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম।

এদিকে বন্দরের বে-সরকারি অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অসিত কুমার স্যানাল জানান, সরকারি ছুটির দিন ছাড়া বন্দরের পণ্য উঠা-নামা ও ছাড়করণের কাজ স্বাভাবিক থাকবে।

 

সম্পর্কিত খবর