ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে ব্যাংক, অফিস ও আদালত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত টানা সাত দিনের সরকারি ছুটি শেষে আজ মঙ্গলবার অফিস কার্যদিবস। আজ থেকে পুনরায় চালু হলো দেশের সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বীমা ও শেয়ারবাজারের কার্যক্রম।

চলতি বছরের ঈদুল ফিতর উদযাপিত হয় গত শনিবার (২১ মার্চ)। এ উপলক্ষে ১৭ মার্চ থেকে শুরু হওয়া ছুটি টানা সাত দিন ধরে চলমান ছিল।

ছুটি শেষে ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, পুঁজিবাজার এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে খুলেছে আদালত এবং সরকারি দপ্তরগুলোও।

তবে কর্মজীবীদের জন্য ছুটির বিরতি দীর্ঘ হচ্ছে আরও এক দফা। অফিস খোলার মাত্র এক দিন পরই বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে আবারও সরকারি ছুটি রয়েছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার, ফলে টানা তিন দিনের ছুটির সুযোগ পাচ্ছেন চাকরিজীবীরা।

অন্যদিকে, সংবাদপত্র শিল্পেও ঈদ উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শেষ হচ্ছে আজ। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ঘোষিত ছুটি অনুযায়ী ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত পত্রিকা সংশ্লিষ্ট সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা ছুটিতে ছিলেন।আজ থেকে তারাও নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন।

সম্পর্কিত খবর