শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

পরপুরুষে আকৃষ্ট সামান্থা, পরকিয়া ও গর্ভপাত!

 

দিন কয়েক আগেই চতুর্থ বিবাহবার্ষিকীর আগে নাগা চৈতন্যর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘোষণা করেছেন সামান্থা প্রভু (Samantha)। এরপর থেকেই অভিনেত্রীকে ঘিরে নানা জল্পনা শুরু হয়। আঙুল ওঠে তাঁর চরিত্রের ওপর। গুজব রটে যায়, সামান্থা নাকি অন্য পুরুষের প্রতি আকৃষ্ট। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। শুধু তাই নয়! এমনকী এও শোনা যায় যে, অভিনেত্রী নাকি সন্তান চাইতেন না বলেই গর্ভপাত করিয়ে ফেলেছেন। এরপরই স্বামীর সঙ্গে দূরত্ব বাড়তে থাকে সামান্থার। কিন্তু আদৌ কি সেসব সত্যি? দীর্ঘ জল্পনার পর শেষমেশ মুখ খোলেন খ্যাতনামা দক্ষিণী অভিনেত্রী।

সামান্থা সাফ জানান যে, “আমার জীবনের এই ব্যক্তিগত কঠিন সময়ে আপনারা যে দরদ দেখিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার প্রতি সহানুভূতি, উদ্বেগ দেখানোর জন্য এবং মিথ্যা গুজবের হাত থেকে আমাকে রক্ষা করার জন্য সকলকে ধন্যবাদ। ওরা বলছে, আমার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। আমি নাকি কখনও সন্তান চাইনি। আমি স্বার্থপর। এমনকী এও বলতে ছাড়েনি যে, আমি নাকি গর্ভপাত করিয়েছি। কিন্তু যে কোনও বিচ্ছেদই ভীষণ কষ্টদায়ক। এই কঠিন ক্ষত সারাতে আমাকে নিজের মত ছেড়ে দিন। আমার ওপর অযথা আক্রমণ করে কোনও লাভ নেই।”

অনুরাগীদের উদ্দেশে তিনি এও বলেন যে, “আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে, এইধরণের মিথ্যে গুজব কিংবা রটনা আমাকে কোনও দিন ভাঙতে পারেব না…।” প্রসঙ্গত, নাগা চৈতন্য (Naga Chaitanya) এবং সামান্থার দাম্পত্যকলহ নিয়ে এযাবৎকাল বেজায় গুঞ্জন শোনা গিয়েছে। তবে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন দক্ষিণী দুই সুপারস্টারই। শেষমেশ গত শনিবার রাখঢাক না করে প্রকাশ্যেই তাঁদের বিচ্ছেদের কথা ঘোষণা করেন তাঁরা।

নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যর সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে সামান্থা প্রভুর। তবে সব সম্পর্কই যে বিচ্ছেদের পর তিক্ত হয়ে যায় এমনটাও নয়! সামান্থা-নাগার ক্ষেত্রেও যে তেমনটা হবে না, সেটা ফলাও করে সেদিনই জানিয়ে দিয়েছেন তারকা-দম্পতি। কিন্তু অভিনেত্রীকে যেভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে, তা নিয়ে এবার মুখ খুললেন সামান্থা।

সম্পর্কিত খবর