আইডিআরএর এমপ্লয়ীজ এসোসিয়েশনের অনুষ্ঠান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করায় আজ ১৬-০২-২০২৬ তারিখে আইডিআরএ এমপ্লয়ীজ এসোসিয়েশন কর্তৃক একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাধীনতার মহান ঘোষক জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারুন্যের অহংকার, দেশরত্ন জনাব তারেক রহমান-কে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্পর্কিত একটি ব্যানার কর্তৃপক্ষের সুযোগ্য চেয়ারম্যান জনাব এম. আসলাম আলম কর্তৃক উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানে কর্তৃপক্ষের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।


