শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

শবনম ফারিয়ার মসজিদে বিয়ে নিয়ে মন্তব্য

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া চলতি বছরের সেপ্টেম্বর মাসে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন। মসজিদে বিয়ে এবং স্বামীকে নিয়ে বক্তব্যে সামাজিক মাধ্যমে নেটিজনদের মাঝে বেশ সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী।

সম্প্রতি মসজিদে বিয়ের সিদ্ধান্ত এবং স্বামীর বয়স নিয়ে একটি অনুষ্ঠানে হাজির হয়ে সোজাসাপ্টা সেই সমালোচনার জবাব দেন শবনম ফারিয়া।

অভিনেত্রী বলেন, মসজিদে বিয়ের পরিকল্পনা একেবারেই তিনি বা তার স্বামী নেননি। বাংলাদেশে কোনো ছেলে বা মেয়ে যখন বিয়ে করেন, তখন কি ছেলে বা মেয়ে কোনো সিদ্ধান্ত নেন?

 

যেহেতু বাবা নেই, তাই জীবনের যে কোনো সিদ্ধান্ত মা ও বড় দুই বোন-বোনজামাইয়ের কাছ থেকে অনুমোদন নিতে হয়।

মসজিদে বিয়ের ব্যাপারটা গোপন রেখে বিবাহোত্তর সংবর্ধনা দিয়েই বিয়ের খবর জানাতে চেয়েছিলেন। না জানিয়ে বিয়েটা মানুষ স্বাভাবিকভাবে নেয়নি বলে জানিয়েছেন শবনম ফারিয়া। পরে স্বামীর পরামর্শে ফেসবুকে বিষয়টি জানিয়েছেন তিনি।

অভিনেত্রী বলেন, স্বামীর বয়স নিয়েও মানুষের মনে নানা প্রশ্ন জেগেছিল সেই সময়। কিন্তু আমার হাজব্যান্ড অনেক ফিট। সে কারণে তাকে তরুণ দেখায়। ওর অনেক বয়স। সেটি একদমই বোঝা যায় না। আমার থেকে বেশ বড়।

সম্পর্কিত খবর