শিরোনাম
icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী
down of head

অনলাইনে ভ্যাট রিফান্ড ব্যবস্থা চালু করল এনবিআর

করদাতাদের ব্যাংক হিসাবে সরাসরি অনলাইনে ভ্যাট রিফান্ড স্থানান্তরের নতুন ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে চালু করা হয়েছে অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল, যার মাধ্যমে করদাতারা ঘরে বসেই রিফান্ড আবেদন দাখিল, যাচাইকরণ ও অর্থপ্রাপ্তির সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

আজ (১০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, নতুন এ মডিউলটি বিদ্যমান ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (আইভিএএস) এবং অর্থ বিভাগের অধীন আইভিএএস++ এর সঙ্গে সংযুক্ত করা হয়েছে। ফলে করদাতার প্রাপ্য ভ্যাট রিফান্ডের অর্থ এখন বিইএফটিএন ব্যবস্থার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তার ব্যাংক হিসাবে স্থানান্তর করা যাবে।

অনলাইন মূসক পোর্টালে লগইন করে করদাতারা রিফান্ডের আবেদন দাখিল করতে পারবেন। মূসক কমিশনার আবেদন যাচাই-বাছাই করে অনুমোদন দিলে তা স্বয়ংক্রিয়ভাবে আইভিএএস++ ব্যবস্থার মাধ্যমে ব্যাংক হিসাবে জমা হবে।

নতুন এ পদ্ধতিতে করদাতাদের আর ভ্যাট অফিসে গিয়ে আবেদন বা রিফান্ড গ্রহণ করতে হবে না। এতে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি রিফান্ড প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে এনবিআর জানিয়েছে।

এছাড়া, যারা আগেই অনলাইন বা ম্যানুয়াল পদ্ধতিতে রিফান্ড আবেদন করেছেন কিন্তু এখনো নিষ্পত্তি হয়নি, তাদের আইভিএএস সিস্টেমে মূসক-৯.১ ফরমের মাধ্যমে নতুন করে আবেদন করতে হবে।

রিফান্ড কার্যক্রম দ্রুত সম্পন্নের জন্য এনবিআর ইতোমধ্যে সব ভ্যাট কমিশনারেটের কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ দিয়েছে। করদাতারা প্রয়োজনে সংশ্লিষ্ট মূসক কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করে তথ্য ও সহায়তা নিতে পারবেন।

এনবিআর বলেছে, অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালুর মাধ্যমে সংস্থার ডিজিটালাইজেশন কার্যক্রমে বড় অগ্রগতি এসেছে। স্বচ্ছ ও কার্যকর করব্যবস্থা গড়ে তুলতে এনবিআর ভবিষ্যতে তার সব কার্যক্রম ধীরে ধীরে পূর্ণ ডিজিটাল ব্যবস্থার আওতায় আনবে।

সম্পর্কিত খবর