শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

পরিবারের বাইরেও অঙ্গদান সম্ভব

মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে পরিবারের সদস্যদের বাইরেও আবেগময় বন্ধন আছে এমন কাউকে নিঃস্বার্থভাবে অঙ্গপ্রত্যঙ্গদান করা যাবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, আগের প্রচলিত আইনে কিডনি বা অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে শুধু পরিবারের সদস্যরা সেগুলো দান করতে পারতেন। এই আইনগত বিধিনিষেধের কারণে অনেকে বাইরের দেশে গিয়ে পরিবারের বাইরের কারও কাছ থেকে টাকার বিনিময়ে অঙ্গপ্রত্যঙ্গ কিনে প্রতিস্থাপন করতেন বা করার চেষ্টা করতেন।

উপদেষ্টা বলেন, বর্তমান অধ্যাদেশে শুধু পরিবারের সদস্য না, যাদের সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্ট (আবেগময় বন্ধন) আছে, তাদের কেউ যদি অন্য কাউকে নিঃস্বার্থভাবে অঙ্গপ্রত্যঙ্গ দান করতে চান সেটাকে আইনগত বৈধতা দেয়া হবে। ফলে যাদের অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপনের জন্য বিদেশে যেতে হতো তারা এখন দেশের প্রচলিত আইনের মধ্যে থেকেই প্রতিস্থাপন করার সুযোগ পাবেন। এর ফলে ব্যয়বহুল চিকিৎসায় অর্থ সাশ্রয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর