শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

ঊর্ধ্বমুখী প্রবণতা ঢাকা স্টক এক্সচেঞ্জে

ডিএসইতে আজ মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪৯টির দর বেড়েছে, ৮০টির দর কমেছে, এবং ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে।

 

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেন ছিল ঊর্ধ্বমুখী ধারা। দিনের শেষে বেশিভাগ কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি করেছে।

ডিএসইতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মোট এক লাখ ৪২ হাজার ৭০৬টি লেনদেন সম্পন্ন হয়। এ সময় ১৫ কোটি ২৬ লাখ ৫২ হাজারের বেশি শেয়ার ও ইউনিট হাতবদল হয়, যার মোট আর্থিক মূল্য ছিল ৪৬৮ কোটি ৬০ লাখ ৬৩ হাজার ৭৯২ টাকা।

ডিএসইতে আজ ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৫৫.৮৫ পয়েন্ট বেড়ে ৫,১৪৯.৮৯ পয়েন্ট দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক ১০.৭৫ পয়েন্ট বেড়ে ১,০৮৮.৫৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৩.৯২ পয়েন্ট বেড়ে ১,৯৯৮.১০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪৯টির দর বেড়েছে, ৮০টির দর কমেছে, এবং ৬৪টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেন শেষে ডিএসইর মার্কেট ক্যাপিটালাইজেশন দাঁড়ায় সাত লাখ পাঁচ হাজার ৩৪৩ কোটি টাকা। এর মধ্যে ইক্যুইটি তিন লাখ ৪৩ হাজার ৭২৬ কোটি নয় লাখ ১৯ হাজার ৯৫৯ টাকা, মিউচুয়াল ফান্ড দু’ হাজার ৫৭৭ কোটি ৪৯ লাখ ১৪ হাজার ৪৬৫ টাকা এবং ডেবট সিকিউরিটিজ তিন লাখ ৫৯ হাজার ৩৯ কোটি ৪৪ লাখ ৮৭ হাজার ৯৩৩ টাকা।

ক্যাটাগরি অনুযায়ী দেখা যায়, ‘এ’ ক্যাটাগরিতে ২১৯টি কোম্পানির মধ্যে ১৪২টির দর বেড়েছে, ৫১টির কমেছে এবং ২৬টি অপরিবর্তিত ছিল।

‘বি’ ক্যাটাগরিতে ৭৯টি কোম্পানির মধ্যে ৫৭টি বেড়েছে, ১৩টি কমেছে ও নয়টি অপরিবর্তিত ছিল।

‘জেড’ ক্যাটাগরিতে ৯৫টির মধ্যে ৫০টির দর বেড়েছে, ১৬টির কমেছে ও ২৯টি অপরিবর্তিত রয়েছে।

‘এন’ ক্যাটাগরিতে আজ কোনো কোম্পানির লেনদেন হয়নি।

মিউচুয়াল ফান্ড খাতে ৩৪টির মধ্যে ১৬টির দর বেড়েছে, চারটির কমেছে ও ১৪টি অপরিবর্তিত ছিল।

করপোরেট বন্ডের (সিবি) তিনটি ইস্যুই দরপতনের মুখে পড়ে।

অন্যদিকে, সরকারি সিকিউরিটিজ খাতে একমাত্র লেনদেন হওয়া ইস্যুটির দর বেড়েছে। বাসস

সম্পর্কিত খবর