শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

গ্রাহককে জানাতে হবে খেলাপি ঋণ অবলোপনের আগে

মন্দ ঋণ অবলোপন করার আগে ঋণখেলাপি সংশ্লিষ্ট গ্রাহককে জানাতে হবে। পাশাপাশি অবলোপন করা ঋণ আদায়ের জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের পুরস্কৃত করা যাবে। এ জন্য প্রতিটি ব্যাংকের নিজস্ব নীতিমালা থাকতে হবে। ওই নীতিমালা ব্যাংকের পর্ষদের অনুমোদন করিয়ে নিতে হবে।

 

এ বিষয়ে রবিবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

সার্কুলারে বলা হয়, অনাদায়ী খেলাপি ঋণের মধ্যে যেগুলো মন্দ হিসেবে চিহ্নিত হয়েছে এবং ওইসব ঋণ দুই বছর পর্যন্ত অনাদায়ী থাকলে ব্যাংকগুলো ওইসব ঋণ অবলোপন করতে পারবে। এ ক্ষেত্রে ঋণখেলাপি সংশ্লিষ্ট গ্রাহককে অবলোপনের কমপক্ষে ৩০ দিন আগে জানাতে হবে। একই সঙ্গে গ্রাহক ঋণ অবলোপনের বিষয়টি জানেন কিনা- সেটিও ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে। তারপরই কেবল ওই ঋণ অবলোপন করা যাবে।

এতে আরও বলা হয়, মন্দ ঋণ অবলোপনের পর সেগুলো আদায়ের ব্যবস্থা করতে হবে। এসব ঋণ আদায়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা যাবে। তবে এ ধরনের পুরস্কারের ক্ষেত্রে প্রতিটি ব্যাংকের জন্য আলাদা নীতিমালা থাকতে হবে। ওই নীতিমালা ব্যাংকের পরিচালনা পর্ষদে অনুমোদন করিয়ে নিতে হবে।

সম্পর্কিত খবর