আজ স্বর্ণের দাম
দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ানো হয়েছে। এতে স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে এক হাজার ৫০ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা হয়েছে।
আজ (২০ অক্টোবর) সমন্বিত ওই দামেই স্বর্ণ বিক্রি হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। আজ থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।
এদিকে, রেকর্ড উচ্চতায় ওঠার পর বিশ্ববাজারে স্বর্ণের দামে হঠাৎ বড় পতন ঘটেছে।
(১৭ অক্টোবর) চীনকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্তব্য ও ডলারের শক্তিশালী অবস্থানের কারণে দাম কমে গেছে ২ শতাংশেরও বেশি। তবে বিশ্ববাজারে পতন ঘটলেও দেশের বাজারে কমেনি স্বর্ণের দাম।


