শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মধ্যডানপন্থী রদ্রিগো পাজ

৯৭ শতাংশ ভোট গণনার পর রবিবারের দ্বিতীয় দফা নির্বাচনে পাজ ৫৪.৫ শতাংশ ভোট পেয়েছেন। ডানপন্থী সাবেক অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জর্জ ‘টুটো’ কুইরোগা পেয়েছেন ৪৫.৪ শতাংশ ভোট।

 

বলিভিয়ার জনগণ মধ্যডানপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির (পিডিসি) রদ্রিগো পাজকে তাদের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। যার ফলে মুভমেন্ট ফর সোশ্যালিজম (এমএএস) দলের প্রায় ২০ বছরের শাসনের অবসান ঘটছে।

দেশটির সুপ্রিম ইলেক্টোরাল ট্রাইব্যুনাল (টিএসই) অনুসারে, ৯৭ শতাংশ ভোট গণনার পর রোববারের দ্বিতীয় দফা নির্বাচনে পাজ ৫৪.৫ শতাংশ ভোট পেয়েছেন। ডানপন্থী সাবেক অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জর্জ ‘টুটো’ কুইরোগা পেয়েছেন ৪৫.৪ শতাংশ ভোট।

৫৮ বছর বয়সী পাজ তার বাবা ও সাবেক বামপন্থী প্রেসিডেন্ট জেইম জামোরার অনুসরণে রাজনীতিতে আসেন। যুক্তরাষ্ট্রে অর্থনীতিতে পড়ার পর পাজ বলিভিয়ায় ফিরে আসেন। পরে তিনি দক্ষিণাঞ্চলীয় শহর তারিজার সিটি কাউন্সিলর ও মেয়র হন এবং ২০২০ সালে এই অঞ্চলের সিনেটর হন।

তিনি ‘সবার জন্য পুঁজিবাদ’ পদ্ধতির প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও কর ও শুল্ক হ্রাস এবং জাতীয় সরকারের বিকেন্দ্রীকরণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ফলাফল ঘোষণার পর পাজের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী এডম্যান্ড লারা ‘ঐক্য ও পুনর্মিলনের’ আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের অবশ্যই ডিজেল ও পেট্রোলের সরবরাহ নিশ্চিত করতে হবে। মানুষ কষ্ট পাচ্ছে। আমাদের মৌলিক খাদ্যের দাম স্থিতিশীল করতে হবে ও দুর্নীতির অবসান ঘটাতে হবে।’

আগস্টের প্রাথমিক নির্বাচনে বর্তমান এমএএস পার্টির বড় পরাজয়ের পর রোববারের দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির সাবেক বামপন্থী প্রেসিডেন্ট ইভো মোরালেসকে প্রতিদ্বন্দ্বিতা করতে নিষিদ্ধ করা হয় এবং মোরালেসের সাথে বিবাদে জড়িত বিদায়ী প্রেসিডেন্ট লুইস আর্স প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসেন।

বামপন্থী জোটের মধ্যে বিভাজন, দেশের গভীর অর্থনৈতিক সংকটের মধ্যে খুব কম মানুষই এমএএস পার্টি ক্ষমতায় ফিরে আসবে বলে আশা করেছিল।

সম্পর্কিত খবর