শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

জয়া আহসান যে কারণে করণ জোহরের সিনেমায় অভিনয় করেননি

ঢাকা এবং কলকাতার মধ্যে যাতায়াত বছর জুড়েই লেগে থাকে জয়া আহসানের। সম্প্রতি এক পডকাস্টে বলিউড নিয়ে কথা বলেছেন।

 

শুধু কাজের সূত্রেই নয়, অমিতাভ বচ্চন, সালমান খান, বিদ্যা বালনের মতো তারকাদের সঙ্গে ব্যক্তিগত সখ্যের কথা উঠে এসেছে এই কথোপকথনে। পাশাপাশি, বলিউড পরিচালক করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধর্মা প্রোডাকশন’-এর একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন।

পডকাস্টে উপস্থাপক ফাঁস করেন, করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের ব্লকবাস্টার হিট ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-এর জন্য জয়া আহসানকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল।

এ কথা শুনে জয়া বলেন, ‘ও মা বাবা! এই ছেলেটার কাছে সামনে বসা যায় না ভাই। আগে থেকে প্রশ্ন দেখে নেওয়া উচিত ছিল। একটা অন্যরকম ছিল পরে আর ওটা হয়নি।

আমি করিনি তখন করা হয়নি। ঠিক আছে, মানে যেটা ভাগ্যে থাকবে এবং করবার মতো আমার জন্য যেটা মানে প্ল্যানড থাকবে সৃষ্টিকর্তার বা ঈশ্বরের, সেটা হবেই।’

বলিউডে তার কাজের প্রশংসা যে সেখানের তারকারাও করেন, তার প্রমাণ মেলে আরেকটি ঘটনায়। উপস্থাপক জানান, জয়ার অভিনীত ‘রাজকাহিনী’ ছবিটি দেখে মুগ্ধ হয়ে স্বয়ং অভিনেত্রী বিদ্যা বালন তাকে ফোন করেছিলেন।

উপস্থাপকের প্রশ্নের জবাবে জয়া আহসান জানান, বলিউডের অনেক তারকার সঙ্গেই তার ঘনিষ্ঠতা রয়েছে। এক সময় বিশ্বকাপ দেখতে গিয়ে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চনকে পাশে পেয়েছিলেন তিনি।

ক্রিকেট খেলার সূত্রেও বলিউড তারকাদের সঙ্গে তার একাধিকবার দেখা হয়েছে। মালাইকা অরোরা, ইউসুফ পাঠান-এর মতো তারকারা সেলেব্রেটি ক্রিকেটে তার টিমে ছিলেন। লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনে হওয়া সেই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জয়া আহসান ছিলেন।

সম্পর্কিত খবর