শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

পুঁজিবাজারে আবারো ছন্দপতন
২৭ দিনে সূচক কমেছে মোট ৫১৭ পয়েন্ট

দীর্ঘদিনের মন্দা কাটিয়ে এ বছরের জুন থেকে দেশের পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা দেখা যায়। এ সময় টানা তিন মাস ঊর্ধ্বমুখী অবস্থানে ছিলো সূচক। তবে গত সেপ্টেম্বর থেকেই আবারো ছন্দপতন ঘটে পুঁজিবাজারে। গত ২৭ দিনে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ৫১৭ পয়েন্ট হারিয়েছে। সূচকের পাশাপাশি এ সময়ে লেনদেনের পরিমাণও কমেছে।

গত ২৮ মে ডিএসইএক্স সূচক এক বছরের মধ্যে সর্বনিম্ন ৪ হাজার ৬১৫ পয়েন্টে নেমে আসে। সেখান থেকে সূচকটি ঘুরে দাঁড়ায় এবং গত ৭ সেপ্টেম্বর ৫ হাজার ৬৩৬ পয়েন্টে দাঁড়ায়। এ সময়ে সূচকে যোগ হয় ১ হাজার ২১ পয়েন্ট। তবে এর পর থেকেই আবারো নিম্নমুখিতার মধ্যে পড়ে পুঁজিবাজার। সর্বশেষ গত সপ্তাহ শেষে ৫ হাজার ১১৯ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স সূচক। গত ৮ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ২৭ কার্যদিবসে ৫১৭ পয়েন্ট হারিয়েছে সূচকটি।

সূচকের পাশাপাশি এ সময়ে পুঁজিবাজারে লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্য হারে কমেছে। গত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিলো ১ হাজার ১৫০ কোটি টাকা। যেটি গত সপ্তাহ শেষে ৫২২ কোটি টাকায় দাঁড়িয়েছে। খাতভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, গত ছয় সপ্তাহে ব্যাংক, ওষুধ ও রসায়ন, টেলিযোগাযোগ, জ্বালানি ও বিদ্যুৎ, প্রকৌশল এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতের বড় মূলধন কোম্পানিগুলোর শেয়ারদর ও লেনদেন অধিকাংশ সময়েই ছিলো নিম্নমুখী। এ খাতগুলোর শেয়ারের নিম্নমুখিতার সার্বিক প্রভাব পড়েছে পুঁজিবাজারেও।

বাজার বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে ব্যাংক ও আর্থিক খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছিলো। যার প্রভাবে পুঁজিবাজারের সূচকেও ইতিবাচক প্রভাব পড়েছে। তবে শরিয়াহভিত্তিক দুর্বল ৫ ব্যাংককে একীভূত করার জন্য সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেয়া হয়েছে সেটির কারণে ব্যাংক খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহে ভাটা পড়েছে। একীভূতকরণ প্রক্রিয়ায় পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীদের স্বার্থ কীভাবে সংরক্ষণ করা হবে সে বিষয়ে কোনো সুস্পষ্ট নির্দেশনা না থাকার ফলে এ নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। পাশাপাশি দুর্বল ৯ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের উদ্যোগটিও বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা তৈরি করেছে। শেয়ারহোল্ডার হিসেবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লোকসানের দায় শেষ পর্যন্ত তাদেরই বহন করতে হবে এমন ধারণার কারণে এসব শেয়ারে বিনিয়োগ করা অর্থ ফেরত পাওয়ার বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যা সার্বিকভাবে পুঁজিবাজারেও নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন তারা।

এন এস

সম্পর্কিত খবর