শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

চাঙা হচ্ছে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ

২০২৫ সালের প্রথম আট মাসে দেশি ও বিদেশি উদ্যোক্তাদের কাছ থেকে প্রায় ১.৮৫ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশের বিভিন্ন বিনিয়োগ উন্নয়ন সংস্থা। প্রায় ৩ হাজার ৫০০ প্রতিষ্ঠান এসব প্রস্তাব জমা দিয়েছে, যা এখন বাস্তব বিনিয়োগে রূপ দিতে কাজ করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

বিডার পাশাপাশি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এও উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ প্রস্তাব জমা পড়েছে।

বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি জানিয়েছেন, মোট বিনিয়োগ প্রস্তাবের মধ্যে প্রায় ৬৫ কোটি ডলার বিদেশি প্রতিষ্ঠানগুলোর এবং বাকি অংশ দেশীয় উদ্যোক্তাদের কাছ থেকে এসেছে।

তার ভাষায়, “শুধু বিডাই প্রায় ১০০ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে, আর বেপজা পেয়েছে ৫০ কোটি ডলার।”

বিনিয়োগ প্রস্তাবগুলোর বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে অ্যাডভান্সড টেকনিক্যাল টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস এবং অ্যাগ্রো-প্রসেসিং খাতে। এছাড়া তথ্যপ্রযুক্তি (আইটি), মেডিকেল ডিভাইস এবং অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) খাতেও বিনিয়োগ প্রস্তাব এসেছে।

দেশভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে চীন থেকে, যা মোট বিনিয়োগ প্রস্তাবের প্রায় ২০ শতাংশ। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও দক্ষিণ কোরিয়া।

নাহিয়ান রহমান রোচি জানান, প্রস্তাবিত বিনিয়োগগুলো বাস্তবায়নে বিডা ও অন্যান্য সংস্থাগুলো ধাপে ধাপে কাজ করছে। তিনি বলেন, “আমরা বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি, এবং বিনিয়োগে যে প্রতিবন্ধকতা আসে, তা দ্রুত সমাধান করছি। একই সঙ্গে যারা ইতোমধ্যে বিনিয়োগ করেছেন, তাদের সমস্যাগুলোকেও অগ্রাধিকার দিচ্ছি। কারণ, বর্তমান বিনিয়োগকারীরা সন্তুষ্ট না থাকলে নতুন বিনিয়োগ আসবে না।”

বিডা ইতোমধ্যে অভ্যন্তরীণ সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট প্রক্রিয়া সহজীকরণ, এবং দেশের সব বিনিয়োগ উন্নয়ন সংস্থার তথ্য ও সেবা একত্রে প্রদানের জন্য ‘বাংলাবিজ’ (BanglaBiz) প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।

একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো’ সিস্টেম আংশিকভাবে চালু করেছে, যা বিনিয়োগ অনুমোদন প্রক্রিয়াকে দ্রুততর করছে।

রোচি জানান, “গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বিনিয়োগকারীদের সবচেয়ে বড় চাহিদা। আমরা এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছি। সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের ফলে আগামী বছরের শুরুতেই উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে।”

এ ছাড়া সরকার ফ্রি ট্রেড জোন সম্প্রসারণে কাজ করছে এবং আংশিক রপ্তানিকারকদের ব্যাংক গ্যারান্টির বিপরীতে সাময়িক শুল্কমুক্ত বন্ড সুবিধা প্রদানের উদ্যোগ নিয়েছে, যাতে রপ্তানি আয়ের বৈচিত্র্য বাড়ানো যায়।

বিশ্লেষকরা মনে করেন, বিনিয়োগবান্ধব সংস্কার, প্রযুক্তি ব্যবহারে অগ্রগতি এবং সরকারি প্রণোদনা অব্যাহত থাকলে আগামী এক-দুই বছরের মধ্যে এই প্রস্তাবিত বিনিয়োগের বড় একটি অংশ বাস্তব রূপ নিতে পারে। এতে বাংলাদেশের শিল্প ও কর্মসংস্থান খাত নতুন গতি পাবে বলে আশা করা হচ্ছে।

এন এস

সম্পর্কিত খবর