শিরোনাম
icon জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার সম্মেলন শুক্রবার icon আবারও মজুরি বোর্ডের সভা ডাক icon ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে সানকো icon জনতা ব্যাংকের নতুন এমডি মাহবুব আলম icon ২৫ দিন বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্র icon সাত জেলায় নতুন পুলিশ সুপার icon রহিম এনার্জির ৭০ কোটি টাকার ভ্যাট ফাঁকি icon দরপতনের শীর্ষে নাভানা ফার্মাসিউটিক্যাল icon দর বৃদ্ধির শীর্ষে এপোলো ইস্পাত icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্‌ icon সূচক ও লেনদেনের পতন icon ছয় দিন বন্ধ থাকবে জাতীয় স্মৃতিসৌধ icon এক দিনে ৪ হাজারের বেশি ট্রাফিক মামলা icon বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম icon রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৯৭ icon বীকন ফার্মার স্পন্সর পরিচালকের শেয়ার প্রাপ্তির ঘোষণা icon সাফকো স্পিনিংয়ের শেয়ার বিক্রির সিদ্ধান্ত icon লেবানন ও ইয়েমেনে ব্যবসা সম্প্রসারণে ওয়ালটনের চুক্তি icon ডিসেম্বরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল icon বোনাস শেয়ার ইস্যুতে বিএসইসির দ্বারস্থ এশিয়াটিক icon অলিম্পিক সিমেন্টের সঙ্গে হাইডেলবার্গের চুক্তি icon খেজুর, আপেল-কমলায় শুল্ক কমাল এনবিআর icon সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন icon সোনার দামে বড় পতন icon ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
down of head

গভীর রাতে পরীমণির পাশে দেখা গেলো চয়নিকা

নির্মাতা চয়নিকা চৌধুরীকে নিজের মা বলেই সম্মোধন করে থাকেন চিত্রনায়িকা পরীমণি। বিভিন্ন সময় তাদের দু’জনকে একসঙ্গে দেখাও গেছে। পরীমণির বিভিন্ন কর্মকাণ্ডে সবসময় পাশে ছিলেন এই নারী নির্মাতা। মাদক মামলায়পরীমণি আটকের পর জিজ্ঞাবাদের জন্য চয়নিকাকেও নিয়ে যাওয়া হয়েছিলো ডিবির কার্যালয়ে।

সে সময় বিষয়টি নিয়ে অনেক জল্পনা হলেও ডিবি জানিয়েছিলেন কেবল জিজ্ঞাসাবাদের জন্যই তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা।

এরপর পর থেকে পরীমণির পাশে আর দেখা যায়নি এই নির্মাতাকে। পরীকে নিয়ে একটা ওয়েব ফিল্ম নির্মাণের কথা থাকলেও সেটার শুটিংয়েরও কোনো খবর দিতে পারছিলেন না তিনি।

কারাগার থেকে জামিনে পরীমণি মুক্ত হওয়ার পর অনেকের সঙ্গে দেখা গেলেও দেখা যায়নি চয়নিকার সঙ্গে। এবার দেখা গলো। কারামুক্তির প্রায় দুই মাস পর।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে পরীমণির নতুন বাসায় নায়িকার পাশে আবার দেখা গেলো চয়নিকাকে। বিশেষ কারণেই তাদের আবার একসঙ্গে হওয়া।

পরীমণি অভিনীত ‘প্রীতিলতা’ ছবির নির্মাতা রাশিদ পলাশের ‘পদ্মপুরাণ’ ছবিটি আজ মুক্তি পেয়েছে। ছবিটির মুক্তি উপলক্ষে শুভ কামনা জানিয়ে পরীমণির বাসায় ধারণ করা একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন পরীমণি। সে ভিডিও বার্তায় পরীমণির পাশে বসে আছেন চয়নিকা। এ সময় পরীমণি অভিনীত ‘অ্যাডভেঞ্জার অব সুন্দরবন’ ছবির নির্মাতা আবু রায়হান জুয়েলও ছিলেন।

ভিডিও বার্তায় ‘পদ্মাপুরাণ’ নিয়ে পরীমণি বলেন, রাশিদ পলাশের সঙ্গে আমার একটি সিনেমায় কাজ হচ্ছে, যেটার নাম ‘প্রীতিলতা’। সবাই জানেন। সেখান থেকে আমাদের দু’বছরের জার্নি। সেই সুবাদে আমি জানতে পেরেছি, পদ্মাপুরাণ সিনেমাটি পুরো টিমের বড় ধরনের ত্যাগ ও প্রতীক্ষার একটি সিনেমা। এ কারণে আমাদের সবার দায়িত্বটাও একটু ভারী। আমরা সবাই চাই, শুক্রবার দলে দলে হল ভরে যাক। কোথাও একটা টিকিট না থাকুক। অগ্রিম টিকিট কাটতে হয় যাতে আমাদের।’

‘পদ্মাপুরাণ’ ছবিটি স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও সনি স্কয়ার মিরপু্র), শ্যামলী সিনেমা, যমুনা ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), সুগন্ধা সিনেমা (চট্টগ্রাম) এ মুক্তি পেয়েছে।

ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ।

সম্পর্কিত খবর