শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

একটানা দরপতনে নিস্তেজ পুঁজিবাজার

কেবল হতাশার ছাপ। লেনদেন কমছে, সূচক পড়ছে বাজারে নেই কোনো ইতিবাচক ইঙ্গিত।

চলতি অর্থবছরের শুরুতে বাজারে যে স্থিতিশীলতার আভাস দেখা গিয়েছিলো, সেপ্টেম্বর পর্যন্ত যে লেনদেনের রেকর্ড তৈরি হয়েছিলো, তা এখন অতীত। কয়েক সপ্তাহ ধরে সূচক পড়তে পড়তে এমন অবস্থায় এসেছে যে, বিনিয়োগকারীদের আস্থা আবারো গভীর সংকটে পড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বাজারে পতনের এই ধারাবাহিকতা শুধু অর্থনৈতিক সূচকে নয়, বিনিয়োগকারীর মানসিকতাতেও নেতিবাচক প্রভাব ফেলছে। জুন ক্লোজিং কোম্পানিগুলো একের পর এক বোর্ড সভায় ডিভিডেন্ড ঘোষণা করলেও বাজারে তার কোনো প্রভাব পড়ছে না। বরং, প্রতিটি ঘোষণার পর নতুন করে দরপতন দেখা দিচ্ছে। ফলে প্রশ্ন উঠছে বাজারে এই অস্বাভাবিক পরিস্থিতির নেপথ্যে আসলে কী ঘটছে?

বাজারে এখন ক্রেতাশূন্য অবস্থা। বেশিরভাগ শেয়ারই আগের দরের নিচে নেমে গেছে। এতে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী বিপাকে পড়েছেন। কেউ লোকসানে শেয়ার বিক্রি করে বাজার ছাড়ছেন, কেউ আবার অপেক্ষায় আছেন কবে ঘুরে দাঁড়াবে বাজার।

বাজার বিশ্লেষণ করলে দেখো যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮০.৭৫ পয়েন্ট কমে ৫ হাজার ১১৬.৫১ পয়েন্টে নেমেছে। ডিএসইএস কমেছে ২০.২৮ পয়েন্ট, আর ডিএসই-৩০ সূচক কমেছে ২৮.৫৯ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৩৩টির শেয়ার দর বেড়েছে, ৩২৮টির দর কমেছে এবং ৩৫টির দর অপরিবর্তিত রয়েছে। লেনদেনের পরিমাণ হয়েছে ৪৮৭ কোটি ৬২ লাখ টাকা, যা আগের কর্মদিবসের ৬০৬ কোটি ৪২ লাখ টাকার তুলনায় ১১৮ কোটি ৮০ লাখ টাকা কম।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) পরিস্থিতি একই রকম। সার্বিক সূচক সিএএসপিআই ১৮০.১৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৯৩.২৬ পয়েন্টে নেমেছে। আগেরদিন সূচক ৫২.৮১ পয়েন্ট কমেছিলো।

আজ সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটে। ১৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৩০টির দর বেড়েছে, ১৩৮টির কমেছে এবং ১৭টির অপরিবর্তিত রয়েছে।

সম্পর্কিত খবর