শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

অবৈধ কারখানা না চালানোর দাবি বিজিএমইএ

মিরপুরের শিয়ালবাড়ীতে ওয়াশিং কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জনের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিজিএমইএ।

একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার নজরের বাইরে গিয়ে কোনো অবৈধ কারখানা যাতে কার্যক্রম পরিচালনা করতে না পারে, সে দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার এক বিবৃতিতে বিজিএমইএ জানিয়েছে, যেসব প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড ঘটেছে, সেগুলো বিজিএমইএ সদস্য নয়। এমনকি কোনো স্বীকৃত শিল্প সংস্থার সঙ্গে সম্পর্কিত নয় এবং আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিলের আওতায়ও পড়ে না।
তাই এই ইউনিটগুলো বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের অংশ নয়। আগামীতে যাতে এ ধরনের দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আমরা আশা করি।

বিবৃতিতে আরও বলা হয়, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডটি একটি কেমিক্যাল গুদামে শুরু হয়। বিস্ফোরণ থেকে সৃষ্ট বিষাক্ত ধোঁয়া নিকটবর্তী প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে, যার ফলে দুঃখজনকভাবে প্রাণহানির ঘটনা ঘটে।

বিজিএমইএ শিল্পে সর্বোচ্চ মানের কমপ্লায়েন্স বজায় রাখার বিষয়ে প্রতিশ্র“তিবদ্ধ। এ বিষয়ে সরকারের কঠোর হস্তক্ষেপ প্রত্যাশা করে, যাতে কোনো অবৈধ কারখানা নিয়ন্ত্রক সংস্থার নজরের বাইরে কার্যক্রম পরিচালনা করতে না পারে।

সম্পর্কিত খবর