শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

দারুণ কার্যকরী ৪ টি খাবার শরীরে প্লাটিলেট কাউন্ট বাড়ায়

ডেঙ্গু হলে রক্তে প্লাটিলেট কমে যায়। তবে শুধু ডেঙ্গু নয়, আরও অনেক রোগেই শরীরে প্লাটিলেট বা অণুচক্রিকার পরিমাণ কমে যেতে পারে।স্বাভাবিকভাবে প্রতি মাইক্রোলিটার রক্তে প্লাটিলেটের পরিমাণ থাকা উচিত ১.৫ লাখ থেকে ৪.৫ লাখের মধ্যে। এই মাত্রা কমে গেলে শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণের ঝুঁকি দেখা দেয়।

চিকিৎসার পাশাপাশি কিছু খাবার প্লাটিলেটের ঘাটতি পূরণে সাহায্য করতে পারে। সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে প্রাকৃতিকভাবেই রক্তে প্লাটিলেটের মাত্রা বাড়ানো সম্ভব।

পেঁপে ও পেঁপে পাতা

প্লাটিলেট বাড়াতে পেঁপে ও এর পাতার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে ডেঙ্গুর সময় পেঁপে পাতার রস বেশ উপকারী। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ উপাদান অস্থিমজ্জাকে নতুন প্লাটিলেট তৈরি করতে সহায়তা করে।

আমলকি

ভিটামিন সি-সমৃদ্ধ আমলকি প্লাটিলেট বাড়াতে কার্যকর। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং প্লাটিলেট কোষকে ক্ষয় থেকে রক্ষা করে। সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়েও এটি সহায়ক।

ডালিম

ডালিমে আছে আয়রন ও ফোলেট, যা নতুন রক্তকোষ ও প্লাটিলেট তৈরিতে সাহায্য করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি প্লাটিলেটের স্থায়িত্ব বজায় রাখে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

কিউই

কিউই ফল প্লাটিলেট বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে। এতে থাকা ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ফলে রক্তপাতের ঝুঁকি কমে যায়। কিউইতে থাকা ফোলেট ও ভিটামিন সি অস্থিমজ্জাকে প্লাটিলেট তৈরি করতে উদ্দীপিত করে।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাসে পরিবর্তন আনলে এবং ফলমূলসহ পুষ্টিকর খাবার খেলে রক্তে প্লাটিলেটের মাত্রা স্বাভাবিক রাখা অনেক সহজ হয়ে যাবে।

সম্পর্কিত খবর