শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তায় সর্বোচ্চ স্বর্ণের দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এমন প্রেক্ষাপটে নিরাপদ বিনিয়োগের আশ্রয় খাত হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে। এর প্রভাবে সাপ্তাহিক লেনদেনের শেষদিনে মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি ২ হাজার ৮০০ ডলারের কাছাকাছি দামে বেচাকেনা হয়েছে। এছাড়া মাস ভিত্তিতে স্বর্ণের দাম ৬ শতাংশ এবং আগের সপ্তাহের তুলনায় তা ১ শতাংশ বেড়েছে। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্পট মার্কেটে গতকাল লেনদেনের শুরুতে স্বর্ণের দাম বেড়ে আউন্সপ্রতি ২ হাজার ৮০০ ডলার ৯৯ সেন্ট পর্যন্ত পৌঁছেছিল। এদিন তা আবার আউন্সপ্রতি ২ হাজার ৭৯৪ ডলার ৫৮ সেন্টে নেমে আসে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে মূল্যবান ধাতুটির দাম আউন্সে ২ হাজার ৮২৪ ডলার ৯০ সেন্টে স্থিতিশীল ছিল।

বিনিয়োগ ব্যবস্থাপনা সংস্থা উইজডমট্রির কমোডিটিস স্ট্র্যাটেজিস্ট নীতেশ শাহ বলেন, ‘যতদিন অনিশ্চয়তা বজায় থাকবে ততদিন স্বর্ণের বাজারের এ উত্থান বজায় থাকবে। শুল্ক আরোপের সময় ও পদ্ধতি নিয়ে এখনো অনিশ্চয়তায় আছেন বিনিয়োগকারীরা।’

বৃহস্পতিবার ট্রাম্প পুনরায় ঘোষণা করেন, তিনি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা থেকে আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে চান। এছাড়া চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের বিষয় এখনো বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট।

সুইডেনভিত্তিক ব্যাংকিং প্রতিষ্ঠান জুলিয়াস ব্যারের বিশ্লেষক কারস্টেন মেনকে বলেন, ‘আমরা বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর ঊর্ধ্বমুখী ক্রয়কে স্বর্ণের বাজারে সবচেয়ে শক্তিশালী কাঠামোগত শক্তি হিসেবে দেখছি। এটি আমাদের দীর্ঘমেয়াদি ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে সমর্থন করছে।’

খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, স্বর্ণের বাজারের বিনিয়োগকারী বর্তমানে ডিসেম্বরের যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোক্তা ব্যয় মূল্য সূচক (পিসিই) প্রতিবেদনের দিকে নজর রাখছেন। এর আগে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান জেরোম পাওয়েল জানিয়েছিলেন, মুদ্রাস্ফীতি ও কর্মসংস্থানের তথ্য নির্ধারণ করবে, কখন অর্থনৈতিক শিথিলতা প্রয়োজন।

বৃহস্পতিবারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি গত বছরের চতুর্থ প্রান্তিকে কমেছে। তবে এ সময় ভোক্তা ব্যয় প্রায় দুই বছরের মধ্যে সবচেয়ে দ্রুত বেড়েছে। ব্রোকারেজ ফার্ম অ্যাক্টিভট্রেডের সিনিয়র অ্যানালিস্ট রিকারডো ইভাঞ্জেলিস্তা বলেন, ‘ঊর্ধ্বমুখী মুদ্রাস্ফীতি ও নিম্নমুখী অর্থনৈতিক প্রবৃদ্ধির সংমিশ্রণ ঘটলে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ডলারে পৌঁছানোর পূর্বাভাস আরো বাস্তবসম্মত হয়ে উঠবে।’

এদিকে গতকাল স্পট মার্কেটে রুপার দাম দশমিক ২ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য নেমেছে আউন্সপ্রতি ৩১ ডলার ৬১ সেন্টে। এর আগে বৃহস্পতিবার মূল্যবান ধাতুটির দাম এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছিল। প্লাটিনামের দাম দশমিক ৭ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৯৭৩ ডলার ৮৫ সেন্টে স্থির হয়েছে। এ সময় প্যালাডিয়ামের দাম আউন্সে ৯৮৯ ডলার ১৬ সেন্টে স্থিতিশীল ছিল।

সম্পর্কিত খবর