শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

যেভাবে জানবেন ইসরাইলি বাহিনীর হাতে আটক শহিদুল আলমের সর্বশেষ খবর

আলোকচিত্রী ও লেখক ড. শহিদুল আলমসহ ফ্রিডম ফ্লোটিলার ‘কনশানস’ জাহাজের সব সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যকে বুধবার (৮ অক্টোবর) ভোরে ইসরাইলি দখলদার বাহিনী অপহরণ করেছে।

 

ফিলিস্তিনের স্থানীয় সময় সকাল আনুমানিক ৬টার দিকে ঘটনাটি ঘটে। এর কিছুক্ষণ আগে ড. শহিদুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি জরুরি বিজ্ঞপ্তি পোস্ট করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়—

আজ (৮ অক্টোবর) ফিলিস্তিনি সময় সকাল আনুমানিক ৬টায় ফ্রিডম ফ্লোটিলা কনশেন্স জাহাজের সব সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যসহ আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম ইসরাইলি দখলদার বাহিনী দ্বারা অপহৃত হন। শহিদুল আলম মুক্ত না হওয়া পর্যন্ত তার ফেসবুক পেজটি ‘‘Bangladesh Stands With Palestine’’ এবং ‘‘Free Shahidul’’ অ্যাক্টিভিস্টরা পরিচালনা করবেন।’

এই ঘটনার পরপরই বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মানবিক ও বিবেকবান মানুষজন শহিদুল আলম ও তার সহযাত্রীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ—#FreeShahidulAlam, #FreeTheFlotilla, এবং #FreedomForGazaCrew হ্যাশট্যাগে।

 

অনেকে জানতে চাইছেন—এখন থেকে শহিদুল আলমের ফেসবুক পেজে প্রকাশিত আপডেটগুলো কীভাবে পাওয়া যাবে এবং কে বা কারা পেজটি পরিচালনা করবেন।

শহিদুল আলমের পক্ষ থেকে প্রকাশিত ঘোষণায় জানানো হয়েছে, তার ফেসবুক পেজের দায়িত্ব এখন ‘Bangladesh Stands With Palestine’ এবং ‘Free Shahidul’—এই দুই অধিকারভিত্তিক প্ল্যাটফর্মের কর্মীরা সামলাবেন। তারা শুধুমাত্র শহিদুল আলমের অবস্থান, নিরাপত্তা, এবং মুক্তির দাবিতে গৃহীত পদক্ষেপ ও নির্ভরযোগ্য তথ্য প্রচার করবেন।

এদিকে ফ্লোটিলার সঙ্গে থাকা অন্যান্য দেশের সাংবাদিক ও চিকিৎসকদের পরিবার আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে অব্যাহত যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছেন।

ড. শহিদুল আলম দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের মানবিক অধিকারের পক্ষে সক্রিয় রয়েছেন। তার তোলা বহু ছবি বিশ্বজুড়ে বিবেককে নাড়া দিয়েছে। বর্তমানে তার অফিসিয়াল ফেসবুক পেজ এবং উল্লিখিত দুইটি অ্যাক্টিভিস্ট প্ল্যাটফর্মই সবচেয়ে নির্ভরযোগ্য উৎস, যেখান থেকে জানা যাবে আটক শহিদুল আলম ও তার সহযাত্রীদের সর্বশেষ খবর ও বার্তা।

আপডেট জানতে করণীয়:

১. ড. শহিদুল আলমের অফিসিয়াল ফেসবুক পেজে Follow অপশনটি চালু রাখুন।

২. ‘Bangladesh Stands With Palestine’ এবং ‘Free Shahidul’ পেজ দুটির নোটিফিকেশন চালু করুন।

৩. আন্তর্জাতিক Freedom Flotilla Coalition-এর অফিসিয়াল ওয়েবসাইট ও এক্স অ্যাকাউন্টেও নজর রাখুন।

সম্পর্কিত খবর