শিরোনাম
icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী
down of head

ইতিহাসে প্রথম স্বর্ণের দাম পার করল ৪ হাজার ডলার

বিশ্লেষকরা বলছেন, মার্কিন ফেডারেলের সুদের হ্রাস, কেন্দ্রীয় ব্যাংকের ক্রয়, দুর্বল ডলার এবং রাজনৈতিক অস্থিরতা স্বর্ণের মূল চালিকাশক্তি।

স্বর্ণের দাম বুধবার প্রথমবারের মতো প্রতি আউন্স ৪ হাজার ডলার অতিক্রম করেছে, যা ইতিহাসে নতুন রেকর্ড। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা আপৎকালীন বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। খবর রয়টার্স।

স্পট স্বর্ণ দশমিক ৯ শতাংশ বেড়ে ৪ হাজার ১৭ ডলার ১৬ সেন্টে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে স্বর্ণের দাম দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৪০ ডলার হয়েছে।

২০২৫ সালের শুরু থেকে স্বর্ণের দাম বেড়েছে ৫৩ শতাংশ। এ ব্যাপক মাত্রায় মূল্যবৃদ্ধির কারণে স্বর্ণকে বছরের সেরা পারফরমিং অ্যাসেট হিসেবে দেখছেন বিনিয়োগ বিশ্লেষকরা। গত বছরও এটির দাম বেড়েছিল ২৭ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার হ্রাস, রিজার্ভ বৈচিত্র্যায়নে কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয় বৃদ্ধি, ডলারের অবমূল্যায়ন এবং রাজনৈতিক অস্থিরতা এখন স্বর্ণের বাজারের মূল চালিকাশক্তি হয়ে উঠেছে।

সম্পর্কিত খবর