শিরোনাম
icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী
down of head

‘গার্মেন্টসে পুরুষের তুলনায় নারীরা চাকরি হারিয়েছেন বেশি’

নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর নেতিবাচক প্রভাব পড়েছে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জীবনে। কোভিডের তীব্রতা চলাকালীন সময়ে বিপুল সংখ্যক শ্রমিক তাদের চাকরি হারিয়েছেন। আর এই চাকরি হারানোর ক্ষেত্রেও ছিল অসমতা। এই শিল্প খাতে পুরুষ শ্রমিকদের চেয়ে নারী শ্রমিকরা কাজ হারিয়েছেন বেশি হারে।

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের উপর কোভিডের প্রভাব নিয়ে পরিচালিত এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। যুক্তরাজ্যের অ্যাবারডেন ইউনিভার্সিটির উদ্যোগে পরিচালিত এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তার।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে ওই গবেষণার প্রাথমিক রিপোর্ট প্রকাশ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। বিশেষ অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব জালাল আহমেদ।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, রানা প্লাজার দূর্ঘটনার পর দেশের তৈরি পোশাক শিল্পের সামগ্রিক পরিবেশের অনেক উন্নতি হয়েছে। রপ্তানিও বাড়ছে। মাঝখানে ভিয়েতনাম তৈরি পোশাক রপ্তানিতে আমাদের ছাড়িয়ে গিয়েছিল। আমরা তাদেরকে আবার পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছি। একদিন আমরা চীনকে পেছনে ফেলে এক নাম্বার স্থানে উঠে আসবো।

তিনি বলেন, সারাবিশ্বের মতো আমাদের এখানেও অর্থনীতি ও জনজীবনে করোনার নেতিবাচক প্রভাব পড়েছে। তবে সরকারের আন্তরিক চেষ্টা ও সবার সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে এই প্রভাব কাটিয়ে উঠা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, সরকার তৈরি পোশাকসহ সকাল খাতের কর্মপরিবেশ উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তৈরি পোশাক শিল্পে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটিসহ অন্যান্য অধিকার শতভাগ নিশ্চিতে তিনি শ্রম মন্ত্রণালয়ের সাথে আলোচনা করবেন বলে উল্লেখ করেন।

বিশেষ অতিথি জালাল আহমেদ বলেন, অটোমেশনের কারণে তৈরি পোশাক শিল্পে চাকরি হারানোর ঝুঁকি বাড়ছে। এমন অবস্থায় কেউ চাকরি হারালে যাতে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে সে লক্ষ্যে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া উচিত, যাতে তারা নতুন কোনো দক্ষতা অর্জন করতে পারে।

গবেষক সালমা আক্তার জানান, গবেষণাটি ছিল সাক্ষাতকার বা আলোচনা ভিত্তিক। গবেষণঅ চলাকালে তারা ১৩০ জন শ্রমিকের সাথে আলোচনা করেছেন, তাদের বক্তব্য ও মতামত নিয়েছেন। এর পাশাপাশি বিজিএমইএ সভাপতি, শ্রমিক নেতা, সুশীল সমাজের সদস্যসহ আরও ৫০ জনের সাথে আলোচনা করেছেন তারা।

তিনি বলেন, গত কয়েক বছরে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশের ব্যাপক উন্নতি হয়েছে। বিশ্বের বেশিরভাগ দেশের তুলনায় এখানে কর্মপরিবেশ ভাল। বেশিরভাগ কারখানা শতভাগ কমপ্লায়েন্ট। বিশ্বের শীর্ষ ১০টি পরিবেশবান্ধব কারখানার ৭টি বাংলাদেশে অবস্থিত। তারপরও কর্মপরিবেশের আরও উন্নতির সুযোগ আছে।

তিনি গবেষণা প্রতিবেদন তুলে ধরতে গিয়ে বলেন, দেশের তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা কমপ্লায়েন্স ও পণ্যের নিম্নমূল্যের বিপরীতমুখী চাপে আছেন। বিদেশি ক্রেতারা একদিকে সচেয়ে কম দামে পোশাক কিনতে চায়, অন্যদিকে কমপ্লায়েন্স নিশ্চিত করার জন্য চাপ দেয়। কমপ্লায়েন্স নিশ্চিত করতে হলে উৎপাদন ব্যয় বেড়ে যায়।

তিনি বলেন, তৈরি পোশাক শিল্পের শ্রমিক, বিশেষ করে নারী শ্রমিকরা একেবারে প্রান্তিক অবস্থায়। তাদের কেউ কাজ হারালে শহর ছেড়ে গ্রামে ফিরে যেতে হয়। আবার শহরে ফিরে আসার মতো কোনো নিশ্চয়তা থাকে না। অন্যদিকে তৈরি পোশাক শিল্পে তারা যে দক্ষতা অর্জন করেন, সেটি কাজে লাগিয়ে গ্রামে বিকল্প কর্মসংস্থান বা আয়-রোজগারের কোনো সুযোগ নেই। তাই এই শ্রমিকদেরকে সরকার পরিচালিত সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতার আনার ব্যবস্থা করা দরকার।

সম্পর্কিত খবর